রামপুরায় দুই তরুণীকে নির্যাতন, গ্রেফতার ১
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৩৬ পিএম, ১১ জানুয়ারি ২০২০ শনিবার
ছবি: সংগৃহীত
রাজধানীর রামপুরায় মুশফিক আলম (৩৮) নামে এক বাবুর্চির বিরুদ্ধে দুই কর্মজীবী তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে এরই মাঝে ওই বাবুর্চিকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার রাতে মুশফিক আলমের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে দুটি মামলা করেন ভুক্তভোগী দুই তরুণী। পরে রাতেই তাকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে রামপুরা থানার এসআই আক্তারুজ্জামান মুন্সি জানান, ওই দুই তরুণী রামপুরার এক বাড়ির পাঁচতলায় একটি মেসে থাকেন। তাদের একজন একটি ডিপার্টমেন্ট স্টোরে ও অন্যজন একটি কোম্পানিতে সিকিউরিটি গার্ডের চাকরি করেন। তাদের বাড়ির পাশেই একটি বাসায় রান্নাবান্না করে মেসের লোকজনকে খাওয়ানোর কাজ করেন বাবুর্চি মুশফিক আলম। ওই দুই তরুণীও তার কাছেই খাওয়া-দাওয়া করতেন।
এরই মাঝে গত বৃহস্পতিবার ১৯ বছর বয়সী তরুণী ওই বাসায় খেতে গেলে একপর্যায়ে জোর করে তাকে ধর্ষণ করেন মুশফিক। একইভাবে চলতি মাসের ১ তারিখে ১৮ বছরের তরুণীটিও ওই বাবুর্চির ধর্ষণের শিকার হন। ১৮ বছর বয়সী তরুণীটি এর আগেও একাধিকবার ধর্ষণ ও যৌন নির্যাতনের শিকার হন।
গত বৃহস্পতিবারের ধর্ষণ ঘটনার পর ওই দুই তরুণী একত্রিত হয়ে রামপুরা থানায় মুশফিকের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেন। মামলায় মুশফিককে গ্রেফতার দেখানো হয়েছে। গ্রেফতারের পরপরই আসামি ধর্ষণের বিষয়টি শিকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। আজ শনিবার তাকে আদালতে পাঠানো হবে।
এদিকে ভুক্তভোগী দুই তরুণীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।
-জেডসি
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- আজকের বাজারদর: কমেনি স্বস্তি, চড়া দামে নিত্যপণ্য
- ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি‘ পৌঁছে দিতে চায় সরকার
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- ৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!






