ঢাকা, রবিবার ২৬, জুলাই ২০২৬ ২০:২১:৪৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী

রামপুরায় আবারও শিক্ষার্থীদের অবস্থান

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫৮ এএম, ৩ ডিসেম্বর ২০২১ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

গত কয়েকদিনের মতো আজ শুক্রবারও নিরাপদ সড়কের দাবিতে রাস্তায় নেমেছেন শিক্ষার্থীরা। বেলা ১১টার দিকে তারা রামপুরা ব্রিজে দাঁড়িয়েছে। শিক্ষার্থীরা ব্রিজের একটি অংশে অবস্থান নিয়েছেন। 

বেলা সাড়ে ১১টায় এ প্রতিবেদন লেখার সময়ও ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক ছিল। শিক্ষার্থীরা ব্রিজের একটি অংশে অবস্থান নেওয়ার কারণে যার চলাচল স্বাভাবিক রয়েছে। 

রামপুরা ব্রিজে আজ যারা অবস্থান নিয়েছেন তারা খিলগাঁও মডেল কলেজের শিক্ষার্থী। 

বিভিন্ন স্লোগান দিয়ে নিরাপদ সড়ক বাস্তবায়নের জন্য দাবি জানাচ্ছেন তারা। 

এদিকে রামপুরার ওই এলাকায় প্রচুর পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন। শিক্ষার্থীদের আন্দোলন কেন্দ্র করে যেন কোনো অরাজকতা সৃষ্টি না হয় সে বিষয়টি নিশ্চিত করার জন্য তাদের মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে রামপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, ১০-১২ জন শিক্ষার্থী রামপুরা ব্রিজে হাতিরঝিল থানার অংশে দাঁড়িয়েছে বলে আমরা জানতে পেরেছি। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ব্রিজের রামপুরা থানার অংশে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করে রেখেছি।