রামপুরায় ঝটিকা অভিযানে মেয়র আতিক
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৬ পিএম, ১৯ জানুয়ারি ২০২২ বুধবার
ফাইল ছবি
সড়ক তখনও মানুষের উপস্থিতিতে সরব হয়ে ওঠেনি, রাস্তা-ঘাট ফাঁকা। দোকানপাটও বেশি খোলেনি। এমন সময় কাউকে কিছু না জানিয়ে হঠাৎ রাজধানীর মহানগর আবাসিক এলাকা এবং পশ্চিম রামপুরা এলাকায় উপস্থিত হলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। সার্বিক অব্যবস্থাপনার চিত্র দেখে তাৎক্ষণিক ব্যবস্থাগ্রহণের জন্য তার এই আকস্মিক পরিদর্শন।
বুধবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে তিনি হঠাৎ করেই এই এলাকায় পরিদর্শনে আসেন। এর আগে সম্প্রতি একইভাবে তিনি মিরপুরের বেশ কিছু এলাকায় আকস্মিক পরিদর্শন করে অব্যবস্থাপনার বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেছেন।
এ সময় বিভিন্ন অব্যবস্থাপনার চিত্র তার নজরে আসে। তিনি দেখতে পান, একটি নির্মাণাধীন বাড়ির সামনে সড়কে ফুটপাত দখল করে নির্মাণসামগ্রী রাখা হয়েছে। এছাড়া ফুটপাত ও ড্রেন বন্ধ হয়ে আছে আবর্জনায়। অব্যবস্থাপনার কারণে তিনি তাৎক্ষণিক বাড়িটির নির্মাণকাজ বন্ধ করার নির্দেশ দেন। পাশাপাশি ফুটপাত দখলের দায়ে জরিমানার নির্দেশও প্রদান করেন।
অন্যদিকে, একটি মিষ্টির দোকানের সামনে ময়লা ফেলে রাখায় তিনি কর্তৃপক্ষকে ডেকে তাৎক্ষণিক পরিষ্কারের নির্দেশ প্রদান করেন। পাশেই সড়কে এবং ফুটপাত দখল করে বালু রাখায় মালিককে ডেকে কারণ জানতে চান এবং বালু জব্দ করার নির্দেশ দেন।
আকস্মিক পরিদর্শনের বিষয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, ফুটপাত দখল করে এক শ্রেণির মানুষ সেখানে নির্মাণসামগ্রী রেখেছে। এতে সাধারণ মানুষকে চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে।
ADVERTISEMENT
তিনি বলেন, এই শহর আমাদের সবার। আমরা যদি নিজ নিজ জায়গা থেকে সবাই সচেতন না হই তাহলে শহরটার পরিবেশ আমরা সুন্দর করতে পারব না। তাই আমাদের সবাইকে সচেতন হতে হবে। সাধারণ মানুষের কথা ভাবতে হবে।
এদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, শহরের বিভিন্ন স্থানে অব্যবস্থাপনা দূর করতে মূলত মেয়র এমন আকস্মিক পরিদর্শনে যাচ্ছেন। যাতে সংশ্লিষ্ট সবাই সচেতন থাকেন এবং অব্যবস্থাপনা দূর করতে সিটি করপোরেশনসহ সবাই প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করেন।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা



