রামিসা হত্যা: ৭ দিনের মধ্যেই বিচার আশা স্বরাষ্ট্রমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪০ পিএম, ২৪ মে ২০২৬ রবিবার
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় রোববারই আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দেয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি আশা প্রকাশ করে বলেছেন, বিশেষ এই আদালতে পাঁচ থেকে সাত দিনের মধ্যেই বিচারকাজ সম্পন্ন করা হবে। সরকার আসামিদের সর্বোচ্চ সাজা আশা করছে।
আজ রোববার (২৪ মে) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’-এ সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রামিসার ঘটনায় আজই চার্জশিট দেয়া হচ্ছে। বিশেষ এই আদালতে পাঁচ থেকে সাত দিনের মধ্যে বিচারকাজ সম্পন্ন করা হবে। যদিও বিষয়টি সম্পূর্ণ আদালতের এখতিয়ার। তবে আমরা আশা করছি, আদালত আসামিদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করবে।
সরকার এই মামলার দ্রুত নিষ্পত্তি ও আসামির সাজা নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ বলে জানান তিনি।
পাসপোর্টের পাতায় পরিবর্তনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশের পাসপোর্টে কিছু বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে। নতুন পাসপোর্টে ‘একসেপ্ট ইসরাইল’ শব্দগুচ্ছটি পুনরায় যুক্ত হচ্ছে।
তিনি মন্তব্য করেন, বিগত দিনে পাসপোর্টের ভিসা পাতায় কিছুটা ব্যক্তিতান্ত্রিক চর্চা হয়েছিল, সেখানে এবার কাঠামোগত পরিবর্তন আনা হবে।
ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেয়ার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তাকে ভারত থেকে ফেরত চাওয়া হয়েছে।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০











