রামেকের করোনা ইউনিটে ৫ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১৮ এএম, ৩ ফেব্রুয়ারি ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
রাজশাহীতে করোনা শনাক্তের হার ওঠানামার মধ্যে থাকলেও মৃত্যুর সংখ্যা এখন পর্যন্ত বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ৫ জন মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৯টার মধ্যে তারা মারা গেছেন। দেশে করোনার নতুন ধরন ওমিক্রন সংক্রমণ শনাক্তের পর রামেক হাসপাতালে এক দিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড এটি।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত এক দিনে করোনা সংক্রমণে মারা গেছেন একজন। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা। এ ছাড়া করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। তাদের দুজনের বাড়ি রাজশাহী জেলায়। অন্যজন নটোরের বাসিন্দা।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে একজন রোগী মারা গেছেন। এ ছাড়া করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। তাদের ৩ জন মারা গেছেন হাসপাতালের আইসিইউতে। এ ছাড়া ১৬ ও ২৯-৩০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় একজন করে মারা গেছেন।
গত এক দিনে ৩ জন পুরুষ এবং ২ জন নারীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ২ জনের বয়স ৬১ বছরের ওপরে। এ ছাড়া ২ জন ৫১ থেকে ৬০ বছর এবং একজন ২১ থেকে ৩০ বছর বয়সী। এদিকে ১৪৬ শয্যার রামেক করোনা ইউনিটে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ৬৫ জন। এক দিন আগেও এই সংখ্যা ছিল ৬৫ জন।
হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ৩৯ জন। করোনার উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৬ জন। এই এক দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৩ জন রোগী।
হাসপাতালে বর্তমানে রাজশাহীর ৪৫ জন, চাঁপাইনবাবগঞ্জের ৫ জন, নওগাঁর ৩ জন, নাটোরের ৩ জন, পাবনার ৪ জন, কুষ্টিয়ার ২ জন, সিরাজগঞ্জের একজন, ঝিনাইদহের একজন এবং বগুড়ার একজন রোগী হাসপাতালে ভার্তি রয়েছেন।
এদিকে বুধবার রামেক হাসপাতাল ল্যাবে ১৮৬ জনের নমুনা পরীক্ষায় ৯২ জনের করোনা শনাক্ত হয়েছে। একই দিনে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ল্যাবে ৪৬২ জনের নমুনা পরীক্ষায় ১৫৬ জনের করোনা ধরা পড়েছে। এই ল্যাবে রাজশাহী জেলার ২৫০ জনের নমুনা পরীক্ষায় করোনা ধরা পড়েছে ৯১ জনের। করোনা শনাক্তের হার ৪১ দশমিক ৯৭ শতাংশ।
একই ল্যাবে চাঁপাইনবাবগঞ্জের ৭৯টি নমুনা পরীক্ষায় ৩৫টিতে (৪৪ দশমিক ৩০ শতাংশ) এবং নাটোরের ১২৮টি নমুনা পরীক্ষায় ৩০টিতে (২৩ দশমিক ৪৪ শতাংশ) করোনা শনাক্ত হয়েছে।
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা