ঢাকা, বৃহস্পতিবার ১১, জুন ২০২৬ ১৭:২৭:৪২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা আজ বৃহস্পতিবার পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসরের

রামেক হাসপাতালে একদিনে ২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫৭ এএম, ২৭ অক্টোবর ২০২১ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে।

বুধবার (২৭ অক্টোবর) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।


জানা গেছে, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ১৮৮ জনের নমুনা পরীক্ষায় ৯ জন ও মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ২৬১ জনের নমুনা পরীক্ষায় ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার ৪ দশমিক ৪০ শতাংশ।

শামীম ইয়াজদানী বলেন, রামেক হাসপাতালের ইউনিটে গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ১১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ জন। সন্দেহজনক রোগী ৪৫ জন।