ঢাকা, বুধবার ২৫, মার্চ ২০২৬ ৯:১১:২১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জাবি ছাত্রী শারমীন হত্যা: স্বামী ফাহিম ২ দিনের রিমান্ডে বিশ্ববাজারে আজও কমলো স্বর্ণের দাম একাত্তরের গণহত্যার স্বীকৃতিতে কাজ করবে সরকার: শামা ওবায়েদ বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা ঋণের নির্দেশ নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল

রামেক হাসপাতালে একদিনে ২ নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৬ পিএম, ১৭ মার্চ ২০২২ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে ২ নারী মারা গেছেন। এ সময় করোনায় কেউ মারা যায়নি।

বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত বুধবারও রামেক হাসপাতাল ল্যাবে করোনার নমুনা পরীক্ষা হয়নি। একই দিনে রামেক ল্যাবে রাজশাহী জেলার ১০৯ জনের নমুনা পরীক্ষায় ২ জনের করোনা ধরা পড়েছে। পরীক্ষার অনুপাতে করোনা শনাক্তের হার ১ দশমিক ৮৩ শতাংশ। এ ছাড়া জয়পুরহাটের দুজনের নমুনা পরীক্ষায় একজনের করোনা ধরা পড়েছে। করোনা শনাক্তের হার ৫০ শতাংশ। নাটোরের একজনের নমুনা পরীক্ষা হলেও তাতে করোনা ধরা পড়েনি।

শামীম ইয়াজদানী জানান, রামেক হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে কোনো রোগী মারা যাননি। তবে করোনা উপসর্গ নিয়ে হাসপাতালের ৩০ নম্বর ওয়ার্ড এবং আইসিইউতে একজন করে ২ নারীর মৃত্যু হয়েছে। তারা দুজনই রাজশাহী জেলার বাসিন্দা।