ঢাকা, রবিবার ২৬, জুলাই ২০২৬ ১০:১১:২৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে

রামেক হাসপাতালে করোনায় একদিনে ৩ জনের মৃত্যু 

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৪৯ এএম, ৭ ফেব্রুয়ারি ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় তিনজনের মৃত্যু হয়েছে।

সোমবার (৭ ফেব্রুয়ারি) সকালে রামেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, রামেক হাসপাতালের করোনা ওয়ার্ডে তিনজনের মৃত্যু হয়েছে। তারা তিনজনই করোনা পজিটিভ ছিলেন। রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের দুটি ল্যাবে এদিন রাজশাহীর ৩৯৯টি নমুনা পরীক্ষায় ১১০ জনের করোনা পজিটিভ আসে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ২৭ দশমিক ৫৭ শতাংশ।

এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে করোনা ওয়ার্ডে ভর্তি আছেন ৭০ জন রোগী। এর মধ্যে করোনা পজিটিভ রোগীর সংখ্যা ৪৩।

শামীম ইয়াজদানী জানান, করোনা সংক্রমণ আগের চেয়ে কমেছে। স্বাস্থ্যবিধি মেনে চললে সংক্রমণ আরও কমে যাবে।