রাশিয়ায় করোনা সংক্রমণ ৩০ লাখ ছাড়াল
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৫ পিএম, ২৭ ডিসেম্বর ২০২০ রবিবার
ছবি: ইন্টারনেট
করোনাভাইরাসের (কভিড-১৯) দ্বিতীয় ঢেউয়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটি রাশিয়া। সংক্রমণের বৈশ্বিক তালিকায় চতুর্থ স্থানে থাকা দেশটিতে শনাক্তের সংখ্যা ৩০ লাখ ছাড়িয়ে গেছে।
ওয়ার্ল্ডো মিটারের রবিবার সকালের তথ্য অনুযায়ী, রাশিয়ায় করোনার মোট সংক্রমণ দাঁড়িয়েছে প্রায় ৩০ লাখ ২২ হাজারে। এখন পর্যন্ত মারা গেছে ৫৪ হাজার ২২৬ জন।
গত ২৪ ঘণ্টায় দেশটিতে ২৯ হাজার ২৫৮ জন সংক্রমিত হয়েছে। একই সময় মারা গেছে ৫৬৭ জন। আগের দিনও সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা ছিল প্রায় একই রকম।
সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় দুটিই বেড়েছে। দেশটিতে নতুন করে ১ লাখ ৬০ হাজার ৬০৪ জন সংক্রমিত হয়েছে। মারা গেছে ১ হাজার ৪০৮ জন। আগের দিন প্রায় ৯৯ হাজার সংক্রমিত হয়েছিল। এদিন মৃত্যু হয় ১ হাজার ১৯৭ জনের।
যুক্তরাষ্ট্রে মোট সংক্রমণ ১ কোটি ৯৪ লাখ ৩৩ হাজার ৮শ’ ছাড়িয়েছে আর মৃত্যু হয়েছে প্রায় ৩ লাখ ৪০ হাজার মানুষের।
এদিকে গত ২৪ ঘণ্টায় আরও প্রায় সাড়ে ৪ লাখ শনাক্তে বৈশ্বিক করোনা সংক্রমণ ৮ কোটি ৭ লাখ ১৫ হাজার ছাড়িয়ে গেছে। একই সময়ে আরও সাত হাজারের বেশি প্রাণহানিতে মোট মৃত্যু ১৭ লাখ সাড়ে ৬৪ হাজারে দাঁড়িয়েছে।
-জেডসি
- শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- মাইকেল মধুসূদন দত্তের ১৫৩তম মৃত্যুবার্ষিকী আজ
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্য
- বাগদান সারলেন অভিনেত্রী নাজনীন নীহা!
- প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার
- বিদায় হবে আর্জেন্টিনার, কাপ জিতবে পর্তুগাল: নানা কোয়াকু
- ইরান যুদ্ধে ট্রাম্প সম্পূর্ণ ব্যর্থ: নিউজার্সির গভর্নর
- দেশের বেশকিছু অঞ্চলে ফের ভূমিকম্প অনুভূত
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু











