রাষ্ট্রপতির সঙ্গে ভ্যাটিক্যানের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১২ এএম, ৪ সেপ্টেম্বর ২০২২ রবিবার
ছবি: সংগৃহীত
বাংলাদেশে নিযুক্ত ভ্যাটিকানের বিদায়ী রাষ্ট্রদূত ও ডিপ্লোম্যাটিক কোরের ডিন আর্চবিশপ জর্জ কোচেরি ও শ্রীলঙ্কায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার তারেক মো. আরিফুল ইসলাম রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
শনিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, ভ্যাটিকানের বিদায়ী রাষ্ট্রদূত ও ডিপ্লোম্যাটিক কোরের ডিন আর্চবিশপ জর্জ কোচেরি রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি দায়িত্ব পালনে সার্বিক সহযোগিতার জন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান।
রাষ্ট্রপতি দীর্ঘদিন ডিপ্লোম্যাটিক কোরের ডিন হিসেবে সফলভাবে দায়িত্ব পালনের জন্য ভ্যাটিকানের বিদায়ী রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান।
রাষ্ট্রপতি হামিদ বলেন, বাংলাদেশ ভ্যাটিকানের সঙ্গে সম্পর্ককে খুবই গুরুত্ব দেয়। তিনি বাংলাদেশের খ্রিস্টান সম্প্রদায়ের কল্যাণে ভ্যাটিকানের বিদায়ী দূতের গৃহীত পদক্ষেপের প্রশংসা করেন।
এর আগে শ্রীলঙ্কায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সেখানকার বর্তমান পরিস্থিতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। তিনি দায়িত্ব পালনে রাষ্ট্রপতির দিকনির্দেশনা ও সার্বিক সহযোগিতা কামনা করেন।
সাক্ষাৎকালে শ্রীলঙ্কায় বিরাজমান পরিস্থিতিতে দুই দেশের মধ্যে সম্ভাবনার ক্ষেত্রসমূহকে কাজে লাগানোর আহ্বান জানান রাষ্ট্রপতি।
রাষ্ট্রপ্রধান বলেন, শ্রীলঙ্কা ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক অত্যন্ত চমৎকার। তিনি এ সম্পর্ককে বিভিন্ন ক্ষেত্রে আরও সম্প্রসারণের উদ্যোগ নিতে নির্দেশনা দেন।
রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এবং সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান এসময় উপস্থিত ছিলেন।
সূত্র : বাসস
- রাত পোহালেই ভোট: দেশের ভবিষ্যৎ নির্ধারণ
- আপনার ভোটকেন্দ্র কোনটি জানবেন যেভাবে
- নেপালে নিয়ন্ত্রণ হারিয়ে বাস নদীতে, নিহত ১২
- ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে রাবি অধ্যাপককে অব্যাহতি
- এশিয়া কাপের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ
- ডাবের পানি স্বাস্থ্যের জন্য এতটা কার্যকর কেন?
- ঢাকায় ৩৯৪ আন্তর্জাতিক পর্যবেক্ষক ও ১৯৭ বিদেশি সাংবাদিক
- গুলশান মডেল হাই স্কুল কেন্দ্রে ভোট দিবেন তারেক ও জাইমা
- কানাডায় স্কুলে বন্দুকধারীর হামলা, নিহত ১০
- রাজধানী ফাঁকা, ভোটের টানে বাড়ি গেছে নগরবাসী
- ঢাকা ও আশপাশের তাপমাত্রা বাড়তে পারে
- ভোটের দিন পাঁচ ধরনের যানবাহন চলাচল নিষেধ
- ভুয়া ভোটের আশঙ্কা, নিকাব খুলে পরিচয় শনাক্তের দাবি
- আপনার ভোট অন্য কেউ দিলে কী করবেন
- সাভার-আশুলিয়া: ফাঁকা সড়ক-মহাসড়ক
- নারী ভোটারদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ চাঁদপুরে, সব কর্মকর্তা নারী