রাষ্ট্রীয় সংস্থা রাজনীতিকরণে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত: অরুন্ধতী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪৬ এএম, ৬ মার্চ ২০১৯ বুধবার
ছবি: সংগৃহীত
দক্ষিণ এশিয়ায় গণতন্ত্র এক ধরনের বাজে অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছে। রাষ্ট্রীয় সংস্থাগুলোর যেভাবে স্বাধীনভাবে কাজ করার কথা তা হচ্ছে না। উপরন্তু রাষ্ট্রের সংস্থাগুলোর রাজনীতিকরণ ও দুর্নীতি গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাংলাদেশও এর ব্যতিক্রম কিছু নয়। এসব কথা বলেছেন ভারতের পুরস্কারপ্রাপ্ত লেখিকা অরুন্ধতী রায়। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকায় এক স্মারক বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
অবশ্য এর আগে তার এ বক্তৃতা নিয়ে দিনব্যাপী নানা ঘটনাপ্রবাহ চলেছে। দক্ষিণ এশিয়ার অন্যতম আলোকচিত্র উৎসব ছবিমেলায় অংশ নিতে আসা বুকার পুরস্কার জয়ী লেখিকা অরুন্ধতী রায় ধানমন্ডির মাইডাস সেন্টারে বক্তৃতা করেন।
অরুন্ধতী রায় বলেন, মনে রাখতে হবে, শুধু ভোট দেয়াই গণতন্ত্র নয়। মানুষের মৌলিক অধিকার রক্ষা, বাকস্বাধীনতাসহ অন্যান্য অধিকার রক্ষার নামই হলো গণতন্ত্র। তিনি বলেন, ভারতে যে ধরনের ঘটনা ঘটছে বাংলাদেশও প্রায় একই ধরনের অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছে।
মূলত বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের মধ্যে সাধারণভাবে তেমন কোনো তফাত নেই উল্লেখ করে তিনি বলেন, সম্পদের সমবণ্টন নেই এ তিন দেশের কোথাও। এই দেশগুলোতে যখন উন্নয়নের জন্য বিশাল বিশাল ড্যাম ও বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হয়, তখন ক্ষতিগ্রস্ত হয় গরিবরা। কিন্তু লাভবান হয় ধনিক গোষ্ঠী।
সংস্কৃতিমনাদের এক হওয়ার আহ্বান জানিয়ে অরুন্ধতী রায় বলেন, আলোকচিত্রী শহিদুল আলম একাই জেলে যাচ্ছেন তা নয়, আরও অনেকে যাচ্ছেন। তাই নিজেদের রক্ষার জন্য সবাইকে এক হতে হবে। জানা যায়, মিলনায়তনে অতিথিদের সঙ্গে নিজের লেখকজীবন নিয়ে কথা বলার কথা ছিল অরুন্ধতী রায়ের।
কিন্তু কৃষিবিদ ইনস্টিটিউশন কমপ্লেক্স মিলনায়তন বক্তৃতা অনুষ্ঠান আয়োজনের অনুমতি দিয়েও শেষ পর্যন্ত তা প্রত্যাহার করে নেয় পুলিশ। সোমবার দিবাগত রাত ১২টার দিকে তেজগাঁও থানা পুলিশ বক্তৃতা অনুষ্ঠান আয়োজনের অনুমতি বাতিল করার কথা জানায় আয়োজক ছবিমেলা কর্তৃপক্ষকে।
কী কারণে অনুষ্ঠান আয়োজনের অনুমতি বাতিল করা হয় তার কোনো ব্যাখ্যা দেয়নি পুলিশ। এক পর্যায়ে গতকাল সকালে অনুষ্ঠান বাতিল বলেই ধারণা করা হচ্ছিল। পরে ধানমন্ডির মাইডাস সেন্টারের মিলনায়তনে আয়োজন করা হয় এই অনুষ্ঠানের।
অবশ্য সন্ধ্যায় অনুষ্ঠান শুরুর আগে মাইডাস কর্তৃপক্ষও আয়োজন সম্ভব নয় বলে জানায়। পরে পুলিশ অনুমতি দিলে সেখানেই শেষ পর্যন্ত নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর আয়োজন হয় বক্তৃতা অনুষ্ঠানের।
-জেডসি
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি



