রিফাত হত্যা: নয়ন বন্ড ‘বন্দুকযুদ্ধে’ নিহত
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২০ পিএম, ২ জুলাই ২০১৯ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
বরগুনায় প্রকাশ্যে স্ত্রীর সামনে শাহনেওয়াজ রিফাত শরীফকে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামি সাব্বির হোসেন ওরফে নয়ন বন্ড পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে বরগুনার পুরাকাটা এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
নয়ন বন্ডের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনার পুলিশ সুপার মারুফ হোসেন।
নিহত নয়ন বন্ড বরগুনা পৌরসভার ৯নং ওয়ার্ডের পশ্চিম কলেজ রোড এলাকার মো. আবুবক্কর সিদ্দিকের ছেলে এবং রিফাত শরীফ হত্যা মামলার এক নম্বর আসামি। এছাড়া তার বিরুদ্ধে আটটি মামলা রয়েছে।
পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে নয়ন বন্ডকে গ্রেপ্তার করতে বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের পুরাকাটা এলাকায় অভিযান চালাতে যায় আইনশৃঙ্খলা বাহিনীটি। পুলিশের উপস্থিতি টের পেয়ে নয়ন বন্ড ও তার সহযোগীরা গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়।
দুই পক্ষের মধ্যে গোলাগুলির এক পর্যায়ে নয়ন বন্ড বাহিনী পিছু হটে। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে নয়ন বন্ডের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশের চার সদস্যেও আহত হন।
বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে একটি পিস্তল, এক রাউন্ড গুলি, দুটি শর্টগানের গুলির খোসা এবং তিনটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
উল্লেখ্য, গত বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা সরকারি কলেজ রোডে স্ত্রীর সামনেই সন্ত্রাসীরা কুপিয়ে গুরুতর জখম করে রিফাত শরীফকে। তার স্ত্রী আয়েশা আক্তার মিন্নি হামলাকারী নয়ন বন্ড ও রিফাত ফরাজীর সঙ্গে লড়াই করেও তাদের থামাতে পারেননি।
গুরুতর আহত রিফাতকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় নয়ন বন্ড, রিফাত ফরাজীসহ ১২ জনের বিরুদ্ধে ২৭ জুন হত্যা মামলা করেন রিফাত শরীফের বাবা আ. হালিম দুলাল শরীফ।
ওই ঘটনার ভিডিওচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে দেশজুড়ে প্রতিবাদ-সমালোচনার ঝড় ওঠে। স্বামীকে বাঁচাতে স্ত্রী আয়েশা সিদ্দিক মিন্নির আপ্রাণ চেষ্টা ছুঁয়ে যায় গোটা দেশবাসীকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুনিদের গ্রেপ্তারের নির্দেশ দেন।
নড়েচড়ে বসে আইনশৃঙ্খলা বাহিনীও। পুলিশের পক্ষ থেকে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডটি গুরুত্বের সঙ্গে নেওয়া হয়। রিফাত শরীফের খুনিরা যেন দেশ ছাড়তে না পারে, সেজন্য সর্বোচ্চ সতর্ক অবস্থান নেয় পুলিশ। এজন্য দেশের সকল বিমানবন্দর, স্থলবন্দর ও নৌ-বন্দরে নির্দেশনা পাঠানো হয়।
হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এ পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। তবে মূল আসামি নয়ন বন্ড, রিফাত ফরাজী এবং রিশান ফরাজী ধরাছোঁয়ার বাহিরে ছিল। তাদের মধ্যে প্রধান অভিযুক্ত নয়ন বন্ড আজ সকালে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন। বাকিদের গ্রেপ্তারে চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
-জেডসি
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- এই গরমে লিচুর জুস, কিভাবে বানাবেন জেনে নিন
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি
- সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার



