রুকমীলা ও জাবেদের বিরুদ্ধে ১২০০ কোটি টাকা পাচারের মামলা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৮ পিএম, ৫ সেপ্টেম্বর ২০২৫ শুক্রবার
ছবি : সংগৃহীত
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তাঁর স্ত্রী রুকমীলা জামানের বিরুদ্ধে মামলা করেছে সিআইডি। তাদের বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে প্রায় এক হাজার ২০০ কোটি টাকা পাচারের অভিযোগ রয়েছে। গত বৃহস্পতিবার চট্টগ্রামের কোতোয়ালি থানায় মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলাটি করা হয় বলে জানান সিআইডির মুখপাত্র বিশেষ পুলিশ সুপার জসিম উদ্দীন খান।
এজাহারে বলা হয়েছে, পাচার করা অর্থ দিয়ে দুবাইয়ে ২২৬টি ফ্ল্যাট কেনার পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান, স্থাপনা ও ব্যবসায় বিনিয়োগ করেছেন তারা। এজাহারে অজ্ঞাতনামা ৬-৭ জনকে আসামি করা হয়েছে। আরব আমিরাত ছাড়াও যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে অর্থ পাচার করে সম্পদ কিনেছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান ছিলেন। শিল্পপ্রতিষ্ঠান আরামিট গ্রুপের চেয়ারম্যান হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন। চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির তিনবারের সভাপতি ছিলেন।
সিআইডির ভাষ্য, অনুসন্ধানের সময় পাওয়া তথ্য-উপাত্ত পর্যালোচনায় দেখা যায়, সাইফুজ্জামান চৌধুরী ২০১৬ থেকে ২০২৩ সাল পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের আল বর্ষা দক্ষিণ তৃতীয়, বারশা দক্ষিণ, বারশা দক্ষিণ ৪, থানিয়া পঞ্চম, জাদ্দাফ, হাইবা ষষ্ঠ, উপসাগরীয় বাণিজ্যিক, খায়রান, ইয়ালায়েস ২, বুর্জ খলিফা, জাবাল আলী, ওয়ার্ল্ড আইল্যান্ড, জাবেল দ্বিতীয়, মার্সা দুবাই, মে’আইসেম প্রথম, নাদ আল শেবা প্রথম, ওয়াদি আল সাফা তিনসহ বিভিন্ন স্থানে ২২৬টি ফ্ল্যাট কেনেন। ফ্ল্যাটগুলোর দাম ৩৩ কোটি ৫৬ লাখ ৫৭ হাজার ১৬৮ দিরহাম।
এ ছাড়া তাঁর স্ত্রী রুকমীলা জামানের নামে দুবাইয়ের আল বারশা দক্ষিণ তৃতীয় এলাকায় কিউ গার্ডেনস বুটিক রেসিডেন্সেস-ব্লক বি নামে দুটি সম্পত্তির তথ্য পাওয়া যায়। সেটির দাম ২২ লাখ ৫০ হাজার ৩৬৯ দিরহাম। এ ছাড়া সাইফুজ্জামান চৌধুরীর নামে ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে দুবাই ইসলামী ব্যাংক, জনতা ব্যাংক ও ফার্স্ট আবুধাবি ব্যাংকের দুটি হিসাবসহ মোট চারটি ব্যাংক হিসাবের তথ্য পাওয়া যায়। হিসাবগুলোয় বিভিন্ন অঙ্কের দিরহাম ও ডলারের লেনদেনসংক্রান্ত তথ্য পাওয়া যায়। তৎকালীন সময়ের মুদ্রার বিনিময় হার অনুযায়ী তা প্রায় ৩১১ কোটি ২৬ লাখ ৬ হাজার ৭৯৫ টাকা।
সাইফুজ্জামান চৌধুরী ও রুকমীলা জামান এবং তাদের স্বার্থসংশ্লিষ্ট অজ্ঞাত ব্যক্তিদের পারস্পরিক যোগসাজশে সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহ অর্থনৈতিক অঞ্চলের অনুমতিক্রমে বিল্ডিং অ্যান্ড কন্সট্রাকশন ম্যাটারিয়াল প্রোডাক্ট ব্যবসার জন্য জেবা ট্রেডিং এফজেডই এবং কম্পিউটার সফটওয়্যার ব্যবসার জন্য দ্রুত র্যাপ্টর এফজেডই নামে দুটি ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপন, বিনিয়োগ ও পরিচালনার তথ্য পাওয়া যায়।
বাংলাদেশ ব্যাংক থেকে প্রাপ্ত রেকর্ডপত্র পর্যালোচনায় জানা যায়, বিদেশে কোম্পানি নিবন্ধন, বিনিয়োগ ও সম্পত্তি অর্জনের নিমিত্তে সাইফুজ্জামান চৌধুরীর অনুকূলে সরকার কোনো অনুমতি দেয়নি। এভাবে তিনি বিদেশে সম্পত্তি ক্রয়, কোম্পানি নিবন্ধন এবং ব্যাংক হিসাবে অর্থ জমা করার মাধ্যমে প্রায় এক হাজার ২০০ কোটি টাকা সংযুক্ত আরব আমিরাতে পাচার করেছেন।
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬





