রুশনারা আলী ঢাকায়
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০২:২১ পিএম, ২২ জুলাই ২০১৮ রবিবার
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর বাংলাদেশ বিষয়ক বাণিজ্যদূত রুশনারা আলী অাজ শনিবার রাতে ঢাকায় পৌঁছেছেন। ৫ দিনের সরকারি সফরে ঢাকায় এসেছেন তিনি।
সূত্র জানায়, যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যেই রুশনা আলীর এ সফর। শনিবার রাতে ঢাকায় এলেও তার আনুষ্ঠানিক সফর রোববার থেকে শুরু হবে।
এর আগে ২০১৭ সালের সেপ্টেম্বরে বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা আলীর নেতৃত্বে যুক্তরাজ্যের রেল কোম্পানিগুলোর একটি বাণিজ্যিক প্রতিনিধিদল বাংলাদেশ সফর করেছিলো।
বাংলাদেশে সবচেয়ে বড় বৈদেশিক বিনিয়োগকারী দেশ হল যুক্তরাজ্য। শতাধিক ব্রিটিশ কোম্পানি বাংলাদেশে ব্যাংকিং, জ্বালানি, অবকাঠামো, রেল, পরামর্শ ও শিক্ষার মতো খাতে কার্যক্রম চালাচ্ছে।
আর্ন্তজাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করেন রুশনারা আলীর সফর বাংলাদেশে ব্রিটেনের বিনিয়োগ বাড়াতে সহায়ক হবে এবং দুদেশের বাণিজ্যিক সম্পর্ক আরও দৃঢ় হবে।
বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ পার্লামেন্ট সদস্য রুশনারা আলী ২০১২ সালে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাণিজ্যদূত হিসেবে নিয়োগ পান। গত বছর তিনি টানা তৃতীয় মেয়াদে ব্রিটিশ পার্লামেন্টের সদস্য নির্বাচিত হন।
- রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা
- ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ
- ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন
- `স্টার্টআপে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা সহায়তা দেবে সরকার`
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ
- ‘বউ’ বানানোর নামে নারীদের চীনে পাচার
- জলাবদ্ধতায় চলাচলে যেসব ভুলে ঘটতে পারে দুর্ঘটনা, সতর্ক হোন
- ডায়াবেটিস নিয়ন্ত্রণসহ আরও যেসব উপকার করে আমলকি
- সেমিফাইনালে স্পেন নাকি ফ্রান্স জিতবে কে, জানালো এআই
- দেশের বাজারে কমল সোনার দাম
- বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪
- ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল
- টানা বৃষ্টিতেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
- ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
- সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ
- ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল
- রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ