রুশ আগ্রাসনে হৃদয় ভাঙার আর্তনাদ ইউক্রেনের ফার্স্ট লেডির
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২৬ এএম, ১০ মার্চ ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
শিশুসহ বেসামরিকদের গণহত্যার দায়ে ক্রেমলিনের নিন্দা জানিয়ে বিশ্ব গণমাধ্যমের কাছে রাশিয়ার আগ্রাসনের ব্যাপারে এক খোলা চিঠি লিখেছেন ইউক্রেনের ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কা। আবেগঘন সেই চিঠিতে তিনি বলেছেন, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন তার জন্য বিশ্বাস করাই অসম্ভব হয়ে পড়েছে।
ওলেনা লিখেছেন, ‘২৪ ফেব্রুয়ারি আমরা রাশিয়ার আগ্রাসনের ঘোষণায় জেগে উঠলাম। ট্যাংকগুলো ইউক্রেনীয় সীমান্ত পার হলো, আমাদের আকাশসীমায় বিমানগুলো ঢুকলো, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকারী যানগুলো আমাদের শহর ঘিরে ফেলল।’
‘‘ক্রেমলিন সমর্থিত প্রোপাগান্ডা চালানো গণমাধ্যমের— ‘যারা এটিকে বিশেষ অভিযান’ অভিহিত করেছিল, আশ্বাস সত্ত্বেও এখন ইউক্রেনীয়দের গণহত্যা করা হচ্ছে।’’
রাশিয়ার হামলায় ইউক্রেনীয় শিশুদের প্রাণহানির ঘটনায় হৃদয় ভেঙে যাচ্ছে ফার্স্ট লেডি ওলেনার। বিশ্ব গণমাধ্যমের কাছে লেখা খোলা চিঠিতে তিনি নিহত কয়েকজন ইউক্রেনীয় শিশুর নাম উল্লেখ করেছেন।
ফার্স্ট লেডি লিখেছেন, ‘৮ বছরের এলিস...সড়কেই মারা গেল। তার দাদা তাকে বাঁচানোর চেষ্টা করেছিল। কিয়েভের পলিনা.... গোলার আঘাতে বাবা-মার সাথেই মারা গেল।’
তিনি বলেছেন, ‘১৪ বছর বয়সী আর্সেনির মাথায় ধ্বংসাবশেষ আঘাত করেছিল। তাকেও বাঁচানো যায়নি। তীব্র গোলাবর্ষণের কারণে অ্যাম্বুলেন্স সময় মতো তার কাছে পৌঁছাতে পারেনি।’
‘রাশিয়া যখন বলছে যে, তারা বেসামরিকদের বিরুদ্ধে যুদ্ধ করছে না, তখন আমি হত্যাকাণ্ডের শিকার হওয়া এই শিশুদের নাম বলছি।’ বলেন তিনি।
‘আমাদের আকাশ বন্ধ করুন’
এদিকে, রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে আবেগঘন বক্তৃতা দিয়ে প্রশংসায় ভাসছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। স্ত্রী জেলেনস্কার স্বামীর পরিচালিত একটি কমেডি প্রযোজনা সংস্থার জন্য বিভিন্ন সময়ে স্ক্রিপ্ট লেখার অভিজ্ঞতা রয়েছে। ইউক্রেনের এই ফার্স্ট লেডি রাশিয়ার সামরিক আক্রমণে লাখ লাখ মানুষের দেশ ছেড়ে যাওয়া এবং বেসামরিকদের ভোগান্তির চিত্র ফুটে তুলেছেন খোলা চিঠিতে।
তিনি লিখেছেন, এই যুদ্ধ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে চালানো হচ্ছে। আর এটি কেবলমাত্র গোলাবর্ষণের মধ্যেই সীমিত নেই। জেলেনস্কা বলেছেন, আমাদের সড়কগুলো শরণার্থীতে ভরে গেছে।
‘এই ক্লান্ত নারী এবং শিশুদের চোখের দিকে তাকিয়ে দেখুন, যারা তাদের প্রিয়জনকে ছেড়ে যাওয়ার ব্যথা এবং হৃদয়ের বেদনা সঙ্গী করে দেশ ছাড়ছেন।’
যারা ক্ষমতায় আছেন তাদের প্রতি ইউক্রেনের আকাশ বন্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন জেলেনস্কা
জরুরি চিকিৎসা পেতে মানুষ সমস্যার সম্মুখীন হচ্ছে, সেই বিষয়টির কথা উল্লেখ করে জেলেনস্কা বলেছেন, বেইজমেন্টে কারও শরীরে ইনসুলিন দেওয়া অথবা ভারী গোলাবর্ষণের মাঝে শ্বাসকষ্টের ওষুধ নেওয়াটা কী সহজ?
‘হাজার হাজার ক্যানসার রোগীর কথা বলার অপেক্ষা রাখে না, যাদের কেমোথেরাপি এবং রেডিয়েশন চিকিত্সার প্রয়োজনীয় সুযোগ অনির্দিষ্টকালের জন্য বিলম্বিত হয়েছে।’
যারা ক্ষমতায় আছেন তাদের প্রতি ইউক্রেনের আকাশ বন্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন জেলেনস্কা। যদিও পশ্চিমা সামরিক জোট ন্যাটো ইউক্রেনের ‘নো-ফ্লাই জোন’ বাস্তবায়নের আহ্বান নাকচ করে দিয়েছে।
সূত্র: এএফপি।
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা










