ঢাকা, বুধবার ২৫, মার্চ ২০২৬ ৭:০৭:৪৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জাবি ছাত্রী শারমীন হত্যা: স্বামী ফাহিম ২ দিনের রিমান্ডে বিশ্ববাজারে আজও কমলো স্বর্ণের দাম একাত্তরের গণহত্যার স্বীকৃতিতে কাজ করবে সরকার: শামা ওবায়েদ বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা ঋণের নির্দেশ নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল

রুশ টিভির এক নারী সাংবাদিককে জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:১৭ পিএম, ১৬ মার্চ ২০২২ বুধবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রুশ টেলিভিশন চ্যানেলের লাইভে যুদ্ধবিরোধী প্ল্যাকার্ড হাতে দাঁড়ানো সেই রুশ সাংবাদিক মারিনা ওভসায়ানিকোভাকে মস্কোর একটি আদালত ৩০ হাজার রুবল (২৮০ ডলার) জরিমানা করেছেন। 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, তাকে আদালতে হাজির করার পর ওই ঘটনায় শুনানি শেষে এ জরিমানা করা হয়। গতকাল মঙ্গলবার দেওয়া রায়ে মস্কোর ওস্তাকিনস্কি জেলা আদালতের বিচারক বলেন, তিনি আইন লঙ্ঘন করেছেন। এজন্য তাকে ৩০ হাজার রুবল জরিমানা করা হয়েছে।

এর আগে, গত সোমবার রাশিয়ার সরকারি টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল ওয়ানে’ সংবাদ পাঠ অনুষ্ঠান চলার সময় সংবাদ পাঠিকার পেছনে যুদ্ধবিরোধী প্ল্যাকার্ড হাতে দাঁড়ান মারিনা। তিনি চ্যানেলটির অন্যতম সম্পাদক। 
 
মারিনার প্রদর্শিত সেই প্ল্যাকার্ডে লেখা ছিল- যুদ্ধ নয়, যুদ্ধ বন্ধ করুন, প্রোপাগান্ডায় বিশ্বাস করবেন না, তারা আপনাকে মিথ্যে বলছে।’ 

সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে মুহূর্তের মধ্যেই সেই ভিডিও ক্লিপ ভাইরাল হয়। এ ঘটনায় মারিনার বিরুদ্ধে ‘আনঅথরাইজড পাবলিক ইভেন্ট’ আয়োজনের অভিযোগ আনা হয়।