রুশ প্রধানমন্ত্রী করোনায় আক্রান্ত
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫০ এএম, ১ মে ২০২০ শুক্রবার
ছবি: ইন্টারনেট
রাশিয়ায় প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিনের দেহে মহামারি নভেল করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। তিনি নিজে এক ভিডিও বার্তায় বৃহস্পতিবার তার করোনায় পজেটিভহওয়ার খবর জানান। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
রাশিয়া টুয়েন্টিফোরে আজ সরাসরি সম্প্রচারিত এক ভিডিও কনফারেন্সে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার সময় তিনি বলেন, ‘আমি এইমাত্র জানতে পারলাম যে, আমি যে করোনা পরীক্ষা করেছিলাম তার ফল পজেটিভ এসেছে। তাই আমার সহকর্মীদের সুরক্ষার স্বার্থে আমাকে এখন বাধ্যতামূলক সেল্ফ আইসোলেশনে থাকতে হবে।’
করোনায় আক্রান্ত হওয়ার কারণে মিখাইল মিশুস্তিন এখন প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন থেকে বিরত থাকবেন। তাই অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে তিনি উপপ্রধানমন্ত্রী আন্দ্রে বেলোউশভের নাম প্রস্তাব করেন। এরপর বেলোউশভকে অন্তর্বতীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়ে নিজের স্বাক্ষরিত এক ডিক্রি জারি করেছেন প্রেসিডেন্ট পুতিন।
তবে এই সংকটকালে অসুস্থতার মধ্যেও যতদূর সম্ভব নীতি-নির্ধারণী বিষয়গুলোতে সিদ্ধান্ত গ্রহণে অংশ নেবেন বলে প্রেসিডেন্ট পুতিনকে জানিয়েছেন মিশুস্তিন।
গত জানুয়ারিতে পুতিনের নির্দেশে তার ঘনিষ্ঠ সহযোগী ও প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদসহ তার মন্ত্রিসভার সবাই পদত্যাগ করলে ৫৪ বছর বয়সী মিশুস্তিনকে প্রধানমন্ত্রী করেন পুতিন।
প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন ছিলেন দেশটির কেন্দ্রীয় কর বিভাগের প্রধান। খুব পরিচিত না হলেও বেশ দক্ষ হিসেবে তার নামডাক রয়েছে। প্রসঙ্গত, রাশিয়ায় করোনায় আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়তে শুরু করেছে।
-জেডসি
- অনলাইনে দ্রুত এইএসসির ফল জানবেন যেভাবে
- ঢাকার ছয় রুটে কাল থেকে চলবে ছয় কোম্পানির বাস
- আজ এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, জানবেন যেভাবে
- গোমতীর তীরে নজরুলের প্রেম, বিরহ ও অমর সৃষ্টির গল্প
- তবলা বাজিয়ে রেকর্ড গড়ল আড়াই বছরের স্বরশ্রী
- ডিআরইউর শিশু-কিশোর সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার
- হামে প্রাণ গেল ২ শিশুর, মোট মৃত্যু সাড়ে ১২০০ ছাড়ালো
- ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১২৬২
- ময়মনসিংহে শুরু হচ্ছে দুই দিনব্যাপী লোকজ সাংস্কৃতিক মেলা
- বাবার স্মৃতির পথে, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ প্রাঙ্গণে
- প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি
- মেঘ সরলেই পঞ্চগড়ের আকাশে কাঞ্চনজঙ্ঘা
- দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত?
- বাংলাদেশসহ ১০ দল নিয়ে আইসিসির নতুন টুর্নামেন্ট
- তবলা বাজিয়ে রেকর্ড গড়ল আড়াই বছরের স্বরশ্রী
- দেশের ছয় বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা
- মেঘ সরলেই পঞ্চগড়ের আকাশে কাঞ্চনজঙ্ঘা
- দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত?
- বাবার স্মৃতির পথে, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ প্রাঙ্গণে
- হামে প্রাণ গেল ২ শিশুর, মোট মৃত্যু সাড়ে ১২০০ ছাড়ালো
- জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
- প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি
- ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষণে ১২তম
- বাজারে শীতের সবজির আগমন, স্বস্তি নেই সব পণ্যে
- শনিবারের মধ্যে সরকারি বাসার ভাড়াটিয়া সরানোর নির্দেশ
- ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১২৬২
- ডিআরইউর শিশু-কিশোর সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- বিশ্ববাজারে প্রতি ব্যারেল তেলের দাম ১১৫ ডলার ছাড়াল
- ময়মনসিংহে শুরু হচ্ছে দুই দিনব্যাপী লোকজ সাংস্কৃতিক মেলা







