রুয়েটে ভর্তি পরীক্ষা আগামী ২৪ অক্টোবর
নিজস্ব প্রতিবেদক (রাবি) | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:৪১ পিএম, ২২ অক্টোবর ২০১৯ মঙ্গলবার
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ২০১৯-২০ শিক্ষাবর্ষে ১ম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৪ অক্টোবর বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। এরই মধ্যে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে ভর্তি পরীক্ষা সকল প্রস্ততি।
আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উপাচার্য (ভারপ্রাপ্ত) ড. রফিকুল আলম শেখ।
সংবাদ সম্মেলনে উপাচার্য বলেন, ১৯৬৪ সালে প্রতিষ্ঠা হবার পর থেকে এ পর্যন্ত ভর্তি পরীক্ষা নিয়ে কোনো রকম ত্রুটি হয়নি, এবারও তার ব্যতিক্রম হবে না। এটা আমাদের ঐতিহ্য। অত্যন্ত স্বচ্ছতার ভিত্তিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ভর্তি কমিটির সভাপতি প্রফেসর ড. মোশাররফ হোসেন বলেন, ‘এবারের ভর্তি পরীক্ষায় দুটি গ্রুপে (ক ও খ) অধীনে ১৪টি বিভাগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত (ক গ্রুপে) ৮২৮০ জন ও (খ গ্রুপে) অধীনে সকাল ৯টা থেকে বেলা ১২টা ১০ পর্যন্ত ৭৮০ জন ভর্তিচ্ছু অংশ নেবে। আগামী ৪ নভেম্বর ভর্তি পরীক্ষা ফলাফল প্রকাশ করা হবে।
তিনি জানান, পরীক্ষা অংশ নিতে পরীক্ষায় উচ্চ মাধ্যমিকের মূল রেজিষ্ট্রেশন কার্ড ও তার ফটোকপি। ভর্তি পরীক্ষার প্রবেশপত্র (দুই কপি) অবশ্যই সঙ্গে আনতে হবে। সংরক্ষিত আসনের প্রার্থীদের ভর্তি পরীক্ষায় পরিদর্শকের নিকট উপজাতি/ ক্ষুদ্র জাতিসত্বা/ ক্ষুদ্র নৃ গোষ্ঠী মোড়ল, হেডম্যান /গোত্রসমূহ কর্তৃক প্রদত্ত সনদের মূলকপিসহ সত্যায়িত কপি সঙ্গে আনতে হবে। তাছাড়া ভর্তি পরীক্ষা সময় ক্যালকুলেটর ছাড়া অন্য কোন ডিভাইস সঙ্গে আনা যাবে না।
সংবাদ সম্মেলনে এ সময় রুয়েটের (ভারপ্রাপ্ত) রেজিস্টার ড. মো. সেলিম হোসেন, ছাত্র কল্যাণ পরিচালক প্রফেসর ড. রবিউল আওয়াল, উপ-পরিচালক মামুনুর রশিদ, জনসংযোগ দপ্তরের জনসংযোগ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আ.ফ.ম মাহমুদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা




