ঢাকা, সোমবার ২৯, জুন ২০২৬ ০:৪১:৫০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ

রেনু হত্যায় প্রধান আসামি হৃদয় গ্রেপ্তার

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৭ এএম, ২৪ জুলাই ২০১৯ বুধবার

রাজধানীর উত্তর বাড্ডায় ছেলেধরা সন্দেহে রেনুকে হত্যার ঘটনায় প্রধান আসামি হৃদয়কে (১৯) গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের ভুলতা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পূর্ব বিভাগের একটি টিম হৃদয়কে গ্রেপ্তার করে। বর্তমানে সে আমাদের হেফাজতে রয়েছে।

এ পর্যন্ত এই ঘটনায় আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

উল্লেখ্য, গত ২০ জুলাই উত্তর বাড্ডার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মেয়ের ভর্তির জন্য গিয়ে ছেলেধরা সন্দেহে গণপিটুনির শিকার হন তাসলিমা বেগম রেনু। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।