ঢাকা, রবিবার ১৮, অক্টোবর ২০২৬ ১৩:৫৫:১৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর রাজধানীর বাইরে অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে

রোগী দেখতে ঢামেক হাসপাতালে এসে শিশু নিঁখোজ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৪২ পিএম, ২২ মার্চ ২০২৬ রবিবার

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) রোগী দেখতে এসে হাসপাতালের নতুন ভবন থেকে কাজী ফুজাইল (৩) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। শনিবার (২১ মার্চ) বেলা সাড়ে ৩টার দিকে মামার সঙ্গে রোগী দেখতে এসে হাসপাতালের তৃতীয় তলা থেকে সে নিখোঁজ হয় বলে জানিয়েছে পরিবার।

এ বিষয়ে শিশুটির মামা নাজমুল হাসান আরিফ জানান, বিকেলে হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলায় অবস্থানকালে হঠাৎ করেই তার ভাগনা ফুজাইল নিখোঁজ হয়ে যায়। এরপর পরিবারের সদস্যরা হাসপাতালের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

নিখোঁজ শিশুটির বাবা কাজি মাঝহারুল ইসলাম জানান, বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে। পাশাপাশি হাসপাতাল ও শাহবাগ এলাকায় মাইকিং করা হলেও রাত ১০টা পর্যন্ত শিশুটির কোনো খোঁজ পাওয়া যায়নি। রাত ৯টার দিকে একটি মোবাইল ফোন থেকে তাদের কাছে মুক্তিপণ দাবি করা হয়। ফোনে বলা হয়, শিশুটি তাদের হেফাজতে আছে এবং তাকে ফিরে পেতে সাড়ে ৩ লাখ টাকা নিয়ে যোগাযোগ করতে হবে। শিশুটির বাড়ি রাজধানীর দক্ষিণখান থানার কাওলা নামাপাড়া এলাকায়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, “ঢামেক হাসপাতাল থেকে শিশু নিখোঁজের ঘটনাটি শাহবাগ থানাকে অবগত করা হয়েছে। তারা বিষয়টি খতিয়ে দেখছে।”