ঢাকা, বৃহস্পতিবার ০৫, নভেম্বর ২০২৬ ৩:২১:৪৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ট্রাম্পের শক্ত ঘাঁটিতে ডেমোক্র্যাটদের চমক, সিনেটর হলেন অ্যানি আজ থেকে টানা ৪ দিন সারাদেশে গ্যাসের চাপ কম থাকবে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা নিত্যপণ্যের লাগামহীন দামে দিশাহারা নিম্ন ও মধ্যবিত্তরা ঢাকায় বাস-লেগুনা সংঘর্ষে নারীসহ প্রাণ গেল ৪ জনের যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ফলাফলে এগিয়ে ডেমোক্র্যাটরা শিশু সহিংসতা রোধে কঠোর ট্রাইব্যুনাল : ৯ মাসে ২ মৃত্যুদণ্ড

রোজার ঈদে ঢাকার বিভিন্ন স্থানে মিলবে ট্রেনের টিকিট

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:০২ পিএম, ৫ এপ্রিল ২০১৯ শুক্রবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রোজার ঈদে ট্রেনের টিকিট কমলাপুর রেলওয়ে স্টেশন ছাড়াও ঢাকার বিভিন্ন স্থান থেকে বিক্রি করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

শুক্রবার দুপুরে কমলাপুর রেলস্টেশন পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।

রেলমন্ত্রী বলেন, ঈদে বেশিরভাগ মানুষই রাজধানী ছেড়ে গ্রামের বাড়ি যাওয়ার কারণে কমলাপুরে বহু মানুষের ভিড় হয়।এতে অনেক দুর্ভোগ হয় জনগণের। তাই জনগণের দুর্ভোগ কমানোর জন্য ঈদুল ফিতরের অগ্রিম টিকিট শুধু কমলাপুরে নয়, ঢাকার বিভিন্ন পয়েন্ট থেকে বিক্রি করা হবে।

রেল সেবাকে আরো জনবান্ধব করতে চলতি মাসেই রেলের নিজস্ব অ্যাপ চালু করা হবে জানিয়ে মন্ত্রী বলেন, এতে রেলের তথ্য ও টিকিট ক্রয়সহ নানা পরিষেবা পাবেন যাত্রীরা।রেলেপথে নিজস্ব আইটি সেক্টর ডেভেলপ করা হবে।ফলে ঘরে বসেই টিকিট কাটা যাবে।

পহেলা বৈশাখ ঢাকা-রাজশাহী রুটে ননস্টপ ট্রেন সার্ভিস চালু করা হবে উল্লেখ করে নুরুল ইসলাম সুজন জানান, তবে ট্রেনটির নাম কী বা ভাড়া কত তা এখনও নির্ধারিত হয়নি।

-জেডসি