রোজায় গর্ভবতী মায়েরা যা করবেন, যা করবেন না
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১১ পিএম, ২১ এপ্রিল ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
চলছে পবিত্র মাহে রমজান। এই মাসে প্রত্যেক মুসলিম নর-নারী আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে সিয়াম পালন করেন। এসময় গর্ভবতী মায়েদের অনেকেই দুশ্চিন্তা করেন এই ভেবে যে, গর্ভাবস্থায় রোজা রাখতে পারবেন কি না। সেই সঙ্গে এই নিয়ে চিন্তা করেন যে, রোজা রাখার ফলে মা ও গর্ভস্থ শিশুর ওপর প্রভাব পড়বে কি না।
এই বিষয়ে ঢাকার জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের গাইনিকোলজিক্যাল অনকোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোছা. ফারহানা তারান্নুম খান কিছু পরামর্শ দিয়েছেন।
তিনি বলেন, এখন গ্রীষ্মকাল এবং প্রায় ১৪ ঘণ্টা আহার ও পানীয় ছাড়া থাকতে হচ্ছে। তাই এই সময়ে গর্ভবতীদের রোজা রাখার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত। বিশেষ করে গর্ভাবস্থার প্রথম ও শেষ তিন মাস বেশ গুরুত্বপূর্ণ। এ সময় পুষ্টিকর খাবার গ্রহণ করতে হবে।
যেসব ক্ষেত্রে রোজা পরিহার করা ভালো
>> গর্ভবতী যদি অতিরিক্ত বমি করেন বা বমি বমি ভাবের কারণে খেতে না পেরে বেশি দুর্বল হয়ে পড়েন।
>> গর্ভবতী যদি অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা অন্য কোনো জটিলতায় ভোগেন।
>> গর্ভস্থ শিশুর নড়াচড়া কমে যায় বা পানি শুকিয়ে যায়।
>> বাচ্চার ওজন কম থাকে।
রোজা রাখতে চাইলে যা করবেন
>> রোজার আগেই গাইনি বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।
>> ইফতারিতে ভাজাপোড়া খাবার পরিহার করা।
>> পর্যাপ্ত পানি, শরবত, ফ্রেশ জুস, দই, চিড়া এবং সহজে হজম হয় এমন খাবার গ্রহণ করা।
>> প্রয়োজনীয় ওষুধ সেবন করা।
করণীয়
সাহরির সময় বেশি করে আঁশযুক্ত খাবার খেতে হবে। এতে পানিশূন্যতা প্রতিরোধ করা যাবে। রোজা রাখলে পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে। ইফতার শুরুর আগে খেতে পারেন ফল বা জুস।
যিনি রোজা রেখে কোনো সমস্যা অনুভব করছেন না বা অন্য কোনো জটিলতায় ভুগছেন না তিনি রোজা রাখতে পারবেন, অন্যথায় পরবর্তী সময়ে কাজা আদায় করে নেবেন। গর্ভাবস্থার ওপর ভিত্তি করে ডাক্তারের পরামর্শ নিতে হবে। তা না হলে অনাগত শিশু অপুষ্টির শিকার হতে পারে। মা ভুগতে পারেন মূত্রথলির ইনফেকশনে।
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান



