রোজা রাখলে শরীরের যেসব উপকার হয়
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫৫ পিএম, ১৮ মার্চ ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
রমজানের আগমনী বার্তা বাতাসজুড়ে। মুসলমান ধর্মাবলম্বীদের ঘরে ঘরে চলছে রমজানের প্রস্তুতি। পুরো একমাস রোজা রাখার পর পালন করা হবে ঈদুল ফিতর। রমজান মাসে মুসলমান ধর্মাবলম্বীরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সব ধরনের পানাহার থেকে বিরত থাকেন। সন্ধ্যায় মাগরিবের আজান শুনে রোজা ভাঙা হয়।
বিশ্বজুড়ে সমস্ত ধর্মীয় রীতি-নীতি মেনে মাসটি পালন করেন মুসলমানেরা। থাকে ধর্মীয় সম্প্রীতির উদাহরণও। পুরো একমাস সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খালি পেটে থাকার ধর্মীয় গুরুত্ব তো রয়েছেই, সেইসঙ্গে রয়েছে স্বাস্থ্য উপকারিতাও। বিশেষজ্ঞরা বলছেন, রোজার রয়েছে অনেকগুলো স্বাস্থ্য উপকারিতাও। এটি শরীর ও মনকে সুস্থ রাখে। চলুন জেনে নেওয়া যাক রোজা রাখলে শরীরে যেসব উপকার হয়-
নিয়ন্ত্রণে রাখে ব্লাড সুগার
বেড়েই চলেছে ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যা। তাই সুস্থ থাকার জন্য রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখা জরুরি। বিশেষজ্ঞরা বলছেন, রোজা রাখলে তা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। অনেকগুলো গবেষণায়ই উঠে এসেছে এমন তথ্য। রোজা রাখলে শরীরে ইনসুলিনের কার্যকারিতে বাড়ে। যে কারণে কমে ইনসুলিন রেজিস্টেন্স। যারা ইতিমধ্যেই ডায়াবেটিসে আক্রান্ত, তারা চিকিৎসকের পরামর্শ নিয়েই রোজা রাখবেন এবং সে অনুযায়ী খাবার খাবেন।
প্রদাহ কমাতে কাজ করে
বিভিন্ন ধরনের সংক্রমণের সঙ্গে লড়াই করার সময় শরীরে প্রদাহ তৈরি হয়। আবার অনেকের শরীরে প্রদাহ তৈরির কারণও খুঁজে পাওয়া যায় না। যাদের হার্টের অসুখ, ক্যান্সার, রিউম্যাটয়েড আর্থ্রাইটিস ইত্যাদি ধরনের অসুখ রয়েছে তাদের ক্ষেত্রে প্রদাহ হওয়ার আশঙ্কা বেশি। নিয়মিত রোজা রাখলে প্রদাহের আশঙ্কা কমে এমন তথ্য মিলেছে বিভিন্ন গবেষণায়।
রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে
পৃথিবীতে যত মানুষ প্রতিদিন মৃত্যুবরণ করছেন তাদের মধ্যে হার্টের অসুখ বা কার্ডিওভাস্কুলার ডিজিজে আক্রান্তের সংখ্যা সব থেকে বেশি। এক্ষেত্রে সমস্যার মূল কারণ হলো হাই ব্লাড প্রেশার, কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইডস। রোজা রাখলে কমে আসে কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইডস, হাই ব্লাড প্রেশার ইত্যাদি সমস্যা এমনটাই বলছেন বিশেষজ্ঞরা।
বৃদ্ধি করে মস্তিষ্কের ক্ষমতা
আমাদের বেশিরভাগ কাজ কিংবা সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করে আমাদের মস্তিষ্কই। আপনার মস্তিষ্কের ক্ষমতা যত বৃদ্ধি পাবে, ততই আপনি হয়ে উঠবেন অনন্য। আর এই কাজে আপনাকে সাহায্য করবে রোজা পালনের মতো অভ্যাস। রোজা রাখলে মস্তিষ্কের স্বাস্থ্যের উন্নতি হয়। মস্তিষ্ক সঠিকভাবে কাজ করতে পারে। সেইসঙ্গে এর গঠনগত পরিবর্তনও হয়।
নিয়ন্ত্রণে রাখে ওজন
ওজন কমানোর জন্য নানা প্রচেষ্টা থাকার পরও ওজন কমে না অনেকের। রমজান মাসে সেই সুযোগ কাজে লাগাতে পারেন। পুরো মাস রোজা রাখলে স্বাস্থ্যকর উপায়েই কমবে ওজন। সুফল পাবেন দ্রুতই। কারণ এসময় প্রতিদিন রোজা রাখার কারণে শরীরে ক্যালোরির ঘাটতি হবে। ফলে ফ্যাট পুড়বে দ্রুত। কমে আসবে ওজন। পবিত্র রমজান এভাবেই শরীর ও মনে প্রশান্তি নিয়ে আসে।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা








