ঢাকা, বৃহস্পতিবার ২৯, অক্টোবর ২০২৬ ৪:৩৭:৪৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের স্বর্ণ জয় নারী ও শিশুদের কল্যাণে ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার শনিবার এইচএসসির ফল প্রকাশ: অনলাইনে জানবেন যেভাবে ঢামেক চত্বরে অ্যাম্বুলেন্স ধর্মঘট, রোগী-স্বজনদের ভোগান্তি ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’

রোজা শুরু কবে, জানা যাবে আজ সন্ধ্যায়

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৩৩ পিএম, ২ এপ্রিল ২০২২ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

রোজা কবে শুরু হচ্ছে, তা আজ শনিবার (২ এপ্রিল) জানা যাবে। আজ সন্ধ্যা সাড়ে ৬টায় সভায় বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি।

এর আগে শুক্রবার (১ এপ্রিল) ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে কমিটির এ সভায় সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী ও কমিটির সভাপতি মো. ফরিদুল হক খান।

আজ সন্ধ্যায় রমজান মাসের চাঁদ দেখা গেলে ৩ এপ্রিল থেকে রমজান মাস গণনা শুরু হবে। ফলে আজ রাতেই তারাবি নামাজ শুরু হবে এবং শেষ রাতে প্রথম সেহরি খাবেন মুসল্লিরা। আর যদি আজ চাঁদ দেখা না যায়, তাহলে কাল রোববার শাবান মাসের ৩০ দিন পূর্ণ হবে। সেক্ষেত্রে রমজান মাস শুরু হবে সোমবার ৪ এপ্রিল থেকে। এতে কাল রোববার রাতে তারাবি নামাজ পড়তে হবে এবং শেষ রাতে সেহরি খেতে হবে।

দেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭ টেলিফোন ও ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১ ফ্যাক্স নম্বরে বা সংশ্লিষ্ট জেলার ডিসি বা ইউএনওকে জানানোর জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ করেছে ইফা।

এদিকে সৌদি আরবের আকাশে গতকাল শুক্রবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। আজ শনিবার (২ এপ্রিল) দেশটিতে প্রথম রোজা।