রোমান্স, বিয়ে নয় : সুস্মিতা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১৭ এএম, ১২ নভেম্বর ২০১৮ সোমবার
সব জল্পনা-কল্পনা শেষ হলো। কয়েক দিন আগেই প্রকাশ্যে এসেছিল খবরটা। বিয়ে করছেন ‘মিস ইউনিভার্স’ সুস্মিতা সেন। ১৫ বছরের ছোট রোহমান শলের সঙ্গে চার হাত এক হবে তার। এবার সেই সম্পর্ক নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন ১৯৯৪ সালের ‘মিস ইউনিভার্স’ সুস্মিতা।
সম্প্রতি বিশ্বসুন্দরীর এক ঘনিষ্ঠ বন্ধু জানিয়েছিলেন, বড্ড তাড়াতাড়ি বিয়ে করতে চলেছেন সুস্মিতা ও রোহমান শোল। তাদের মধ্যে বোঝাপড়াও ভালো। সুস্মিতার মেয়েরাও রোহমানকে মেনে নিয়েছে।
অবশেষে নতুন প্রেম নিয়ে মুখ খুলেছেন সুস্মিতা। প্রাক্তন এই মিস ইউনিভার্স ইনস্টাগ্রামে একটি পোস্টে রোহমানের সঙ্গে প্রেমের সত্যতা নিশ্চিত করেছেন। তবে তিনি উল্লেখ করেছেন, ‘এখনই বিয়ে করছি না।’
অনেকেই মনে করছেন, ২৭ বছর বয়সের রোহমান শলের সঙ্গে ৪২ বছরের সুস্মিতা সেনের প্রেম বেশ জমে গেছে। কিন্তু এবার সুস্মিতা সেন জানালেন অন্য কথা। ফিটনেসের ব্যাপারে বরাবরই সচেতন সুস্মিতা সেন। শরীরচর্চার একটি ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করে তিনি লিখেছেন, ‘চারদিকে যখন জল্পনা চলছে, আমি তখন ব্যায়ামে ব্যস্ত। সব গুঞ্জনই বিফলে যাবে। যা শুনছেন, তা গুজব। পুরোটাই মিথ্যা।’ এর সঙ্গে ‘নট গেটিং ম্যারেড’ হ্যাশট্যাগ ও ‘রোহমানসিং লাইফ অ্যাবসোলিউটলি’ হ্যাশট্যাগ দুটি যুক্ত করেছেন তিনি।
অন্যদিকে রোহমানও ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন ৷ আর সেই ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘#প্রমিস #লভ #এসএস’ ৷ এই ‘এসএস’-এর অর্থ যে সুস্মিতা সেন তা তো সবাইই বুঝতে পারছেন৷
শোনা যায়, সুস্মিতার সঙ্গে রোহমানের পরিচয় হয় একটি ফ্যাশন শোয়ে। সেখান থেকেই তাদের বন্ধুত্ব। তারপর রোহমানকে প্রায় সুস্মিতার বাড়িতে যাতায়াত করতে দেখা যায়। এমনকি শিল্পী শেঠির দীপাবলির পার্টি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় রোহমানের সঙ্গে সুস্মিতার আনাগোনা হয়। তখন থেকেই গুজব রটে যে, তিনি রোহমানকে বিয়ে করছেন।
সুস্মিতাকে শেষবার দেখা গিয়েছিলে ২০১০-এর হিন্দি ছবি ‘নো প্রবলেম’-এ। তারপর তিনি আর কোনো ছবি করেননি। তবে ভাল স্ক্রিপ্ট হলে সময় দেবেন বলেও জানান এই বিশ্বসুন্দরী।
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী







