ঢাকা, বুধবার ০১, জুলাই ২০২৬ ১৮:৩৮:৪৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইকুয়েডরকে হারিয়ে ৪০ বছর পর নকআউটে জয় মেক্সিকোর ভেনিজুয়েলায় ভূমিকম্পের ৬ দিন পর তিন বছরের শিশুকে উদ্ধার এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে হারিয়ে শেষ ষোলোয় ফ্রান্স আইভরি কোস্টকে হারিয়ে ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে ঢাবি সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী কাল শুরু এইচএসসি পরীক্ষা, সব শিক্ষাবোর্ডে একই প্রশ্নপত্র ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ

রোম সফরে গেলেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:২৫ পিএম, ৭ অক্টোবর ২০২১ বৃহস্পতিবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ইতালির রোমে অনুষ্টেয় প্রি-কপ-২৬ পার্লামেন্টারি কনফারেন্সে অংশ নিতে গত রাতে রোমের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

কনফারেন্সটি আগামী ৮-৯ অক্টোবর ইতালির রোমে অনুষ্ঠিত হবে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর নেতৃত্বে হুইপ ইকবালুর রহিম এমপি, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি দীপঙ্কর তালুকদার এমপি, জাফর আলম এমপি এবং সংসদ সচিবালয়ের সচিব কে, এম, আব্দুস সালাম কনফারেন্সে অংশগ্রহণ করবেন।

এরপর আগামী ১৩-১৫ অক্টোবর রাশিয়ার সেন্ট-পিটার্সবার্গে ৩য় ইউরেশিয়ান ওমেন্স ফোরামে অংশগ্রহণ শেষে আগামী ১৭ অক্টোবর তার দেশে ফেরার কথা রয়েছে।  

স্পিকারের নেতৃত্বে সম্মেলনে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, আদিবা আনজুম মিতা এমপি এবং খোদেজা নাসরিন আক্তার হোসেন এমপি অংশগ্রহণ করবেন। 

স্পিকারসহ সংসদীয় প্রতিনিধিদলকে বিদায় জানাতে সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন।