রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে প্রধানমন্ত্রী নজির স্থাপন করেছেন : চুমকি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১২:৫৬ পিএম, ১৩ নভেম্বর ২০১৭ সোমবার
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, শেখ হাসিনা শুধু দেশের মানুষের জন্য নয়, বিশ্বের নির্যাতিত মানুষের জন্যও কাজ করছেন। রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে প্রধানমন্ত্রী মানবতার এক অনন্য নজির স্থাপন করেছেন।
মেহের আফরোজ আজ সকালে সুনামগঞ্জের দিরাইয়ে বাংলাদেশ ‘ফিমেল একাডেমী’ প্রাঙ্গণে কারিগরি প্রশিক্ষণার্থীদের জন্য একাডেমিক ও আবাসিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে অনুপ্রবেশকারী মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নিতে বাধ্য করা হবে।
তিনি বলেন, সরকারের কূটনৈতিক সফলতায় জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ও এ ব্যাপারে কাজ করছে।
নারীর ক্ষমতায়য়ে প্রতিমন্ত্রী বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে বলেন, নারীদের কর্মমুখী শিক্ষায় শিক্ষিত করে তুলতে সরকার বিশেষভাবে কাজ করে যাচ্ছে। মধ্যম আয়ের দেশে রূপান্তরিত করতে হলে নারীদের কারিগরি শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে।
সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলামের সভাপতিত্বে ও ওয়ানস্টপ ক্রাইসিস সেলের প্রোগ্রাম অফিসার সৈয়দা শাহনাজ মঞ্জুরের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন বাংলাদেশ ফি-মেল একাডেমির প্রতিষ্ঠাতা জামিল চৌধুরী।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মিজানুর রহমান, মহিলা বিষয়ক অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক শাহ নওয়াজ দিলরুবা খান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী পি কে চৌধুরী, কর্মসুচি পরিচালক জিলাল উদ্দিন, দিরাই উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুদ্দিন ইকবাল অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
এতিম ও অসহায় কিশোরীদের জীবনমান উন্নয়নে সুনামগঞ্জের দিরাইয়ে এ ভবন নির্মিত হবে।
- আজও বাল্যবিয়ের অন্ধকারে বাংলাদেশ
- সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত
- হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী
- নারী উন্নয়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে: পানিসম্পদমন্ত্রী
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫
- এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন
- নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল
- বর্ষার শুরুতেই ডেঙ্গু প্রতিরোধে উদ্যোগ জরুরি
- মাঝারি মানের বাতাসে ঢাকা আজ রাজধানী
- অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন
- সবজিতে স্বস্তি, মাছ-মাংসে চাপ, বেড়েছে ব্রয়লার ও কাঁচামরিচের দাম
- দেশের ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
- দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
- কেপ ভার্দের মুখোমুখি হওয়ার আগে কেমন হলো মেসিদের প্রস্তুতি
- হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯
- নারী কর্মী নিয়োগ দেবে বিক্রয় ডটকম
- কেপ ভার্দের মুখোমুখি হওয়ার আগে কেমন হলো মেসিদের প্রস্তুতি
- দেশের ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
- ‘এক মাস পর জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা’
- আবারও ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান
- নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’
- মােবাইলে ১০০ নাকি ৮০ শতাংশ চার্জ দেওয়া উচিত?
- বসনিয়ার জালে তাণ্ডব চালিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র
- এলপি গ্যাসের দাম কমল
- টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
- হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯
- ৬০ বছরের গ্লানি ঘুচিয়ে নতুন ইতিহাস ইংল্যান্ডের
- নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল
- অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা শুরু
- এইচএসসি পরীক্ষা শুরু আজ,অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজার শিক্ষার্থী



