রোহিঙ্গাদের তহবিল অপচয় হচ্ছে না: ইউএনএইচসিআর
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:০৭ পিএম, ২৫ মার্চ ২০১৯ সোমবার
ছবি: সংগৃহীত
রোহিঙ্গাদের সহায়তায় গঠিত তহবিলের অর্থ কোথাও অপচয় হচ্ছে না বলে জানিয়ে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) আঞ্চলিক প্রতিনিধি খালেদ খলিফা বলেছেন, তহবিলের অর্থের যথাযথ ব্যবহার করার বিষয়ে জবাবদিহিতা থাকা দরকার, এটি সত্য। জবাবদিহিতা না থাকলে কোনো কাজই স্বচ্ছতার সঙ্গে করা যায় না। তহবিলের কোনো অপচয় হচ্ছে না। আমরা কক্সবাজারের স্থানীয় বাসিন্দা এবং রোহিঙ্গাদের চাহিদা গুরুত্ব দিয়েই তহবিল ব্যবহার করছি।
সোমবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
খালেদ খলিফা বলেন, রোহিঙ্গাদের সহায়তার জন্য চলতি বছর ৯২০ দশমিক ৫ মিলিয়ন ডলার প্রয়োজন। এই অর্থের মধ্যে ১৪ শতাংশ সংগ্রহ করা গেছে। বাকি অর্থ দেওয়ার জন্য সহায়তায় গঠিত সংস্থার তালিকাভুক্ত দেশগুলোকে জানানো হবে।
বিশ্বের কয়েকটি দেশের সমন্বয়ে চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি রোহিঙ্গা সংকটের যৌথ সহায়তা পরিকল্পনা (জানুয়ারি-ডিসেম্বর) গঠন করা হয়।
সম্প্রতি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক অভিযোগ করেন, এনজিওরা রোহিঙ্গাদের জন্য বাংলাদেশে আনা ত্রাণ সাহায্যের প্রায় ৭৫ ভাগই নিজেদের স্বার্থে খরচ করছে। প্রায় ১৫০ কোটি টাকা ছয় মাসে হোটেলের বিল বাবদ ব্যয় করা হয়েছে। একইসঙ্গে পারডিয়েম, বাসস্থান এবং যাতায়াত খাতে বিশাল ব্যয় করা হয়েছে।
-জেডসি
- ফ্রান্স বনাম স্পেন: ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল
- ফোল্ডিং আইফোন আনছে অ্যাপল, জানুন দাম ও ফিচার
- সকালে লেবুপানি পানে যে উপকার পওয়া যায়
- বর্ষায় নারীদের যে স্বাস্থ্যঝুঁকি বাড়ে, সুস্থ থাকবেন যেভাবে
- সেই প্রতারণার মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে নারী নেতৃত্ব
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ
- ঢাবির আজকের সব পরীক্ষা স্থগিত, চলবে ক্লাস
- আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের
- ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত
- চট্টগ্রামে পাহাড় ধসে ১৩ জনের প্রাণহানী
- দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা
- প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার
- আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী
- আম খেলে কি ওজন বাড়ে?
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- পদ্মা নদীতে ধরা পড়ল এক মণ ওজনের কাতলা
- কানাডায় গুলিবর্ষণে দুইজন নিহত
- বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু
- ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ
- আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী
- ঢাকার বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার, গ্রেফতার ১
- ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি
- ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত
- ঢাবির আজকের সব পরীক্ষা স্থগিত, চলবে ক্লাস
- দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা











