রোহিঙ্গাদের মুখে নির্যাতনের বর্ণনা শুনে মর্মাহত ইউএন দূত
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৬:৪৫ পিএম, ২০ জানুয়ারি ২০১৮ শনিবার
মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে সেনাবাহিনীর হামলা-হত্যা-ধর্ষণের মুখে পালিয়ে আসা রোহিঙ্গাদের মুখে নির্মম নির্যাতনের বর্ণনা শুনে জাতিসংঘের রোহিঙ্গাবিষয়ক বিশেষ দূত ইয়াং হি লি মর্মাহত হয়ে পড়েন।
আজ শনিবার সকাল ৯টার দিকে ইয়াং হি লি কক্সবাজারের টেকনাফ উপজেলার দমদমিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। সেখানে পরিদর্শন শেষে তিনি যান টেকনাফ নেচার পার্কে। সেখানের অভ্যর্থনাকেন্দ্রে পালিয়ে আসা মিয়ানমারের ১০ জন পুরুষ ও ১০ জন নারী তাদের ওপর নির্যাতনের বর্ণনা দেন। এ সময় রোহিঙ্গাদের মুখে অমানবিক নির্যাতনের কথা শুনে মর্মাহত হয়ে পড়েন ইয়াং হি লি।
তার সঙ্গে ছিলেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও ক্যাম্পে নিয়োজিত আন্তর্জাতিক দাতা সংস্থার কর্তকর্তারা। এরপর দুপুর ১২টার দিকে টেকনাফ উপজেলার নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন জাতিসংঘের এই বিশেষ দূত। দুপুর আড়াইটায় রক্ষ্যং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে কক্সবাজারে ফিরে যান তিনি।
জাতিসংঘের এই বিশেষ দূতের চলতি মাসে মিয়ানমার সফরের কথা থাকলেও দেশটির নিষেধাজ্ঞার কারণে তিনি সেখানে যেতে পারেননি। মিয়ানমারের পরিবর্তে ইয়াং হি লি বাংলাদেশে সফরে আসেন। সাতদিনের সফরে পাঁচদিন বাংলাদেশে থেকে আগামী বুধবার তিনি থাইল্যান্ড সফরে যাবেন।
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- তাপমাত্রা কমার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ
- মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ
- রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট
- মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান
- ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি
- কাছের মানুষের ছোট ছোট অবহেলা কেন বেশি কষ্ট দেয়?
- পিরোজপুরে নবনির্বাচিত সংসদ সদস্য এলিজাকে শুভেচ্ছা
- মধ্যরাতে চিত্রনায়িকা পরীমনির রহস্যময় পোস্ট
- গার্হস্থ্য অর্থনীতির অধ্যক্ষের অপসারণ দাবিতে উত্তাল ক্যাম্পাস
- পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের
- তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম
- নাসিরের মামলায় আত্মসমর্পণ, জামিন পেলেন পরীমনি
- দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের জন্মদিন আজ
- নাসিরের মামলায় আত্মসমর্পণ, জামিন পেলেন পরীমনি
- বিরাটের ৩৮তম জন্মদিনে তার ১০ বিশ্বরেকর্ড, যা ভাঙা প্রায় অসম্ভব!
- ঢাকা ও আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
- স্বর্ণের দামে ফের বড় লাফ
- জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান
- নোনা ইলিশ ভুনা: বাঙালির ঐতিহ্যবাহী স্বাদের এক অনন্য পদ
- ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু
- যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন ডেমোক্র্যাট কেইশা
- মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- নিয়োগ দেবে ব্র্যাক এনজিও, আবেদন অনলাইনে
- পাঁচ বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
- নীল ঝড়ে ধরাশায়ী ট্রাম্পের শিবির
- তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম
- গার্হস্থ্য অর্থনীতির অধ্যক্ষের অপসারণ দাবিতে উত্তাল ক্যাম্পাস
- ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি







