ঢাকা, শুক্রবার ০৬, নভেম্বর ২০২৬ ০:৩৮:১১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নাসিরের মামলায় আত্মসমর্পণ, জামিন পেলেন পরীমনি নীল ঝড়ে ধরাশায়ী ট্রাম্পের শিবির ঢাকা ও আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন স্বর্ণের দামে ফের বড় লাফ মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন ডেমোক্র্যাট কেইশা

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের সাথে কাজ করবো : লি

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১০ পিএম, ২১ জানুয়ারি ২০১৯ সোমবার

ছবি : সংগ্রহ করা

ছবি : সংগ্রহ করা

সফরত মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ইয়াং লি জানিয়েছেন, রোহিঙ্গা সংকট মোকাবিলায় তার কার্যালয় বাংলাদেশের সাথে সহযোগিতা ও একসাথে কাজ করবে।

রোববার বিকালে ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সাথে তার কার্যালয়ে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

ইয়াং লি শনিবার থাইল্যান্ড থেকে ঢাকায় পৌঁছেন। মিয়ানমার থেকে বলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের অবস্থা দেখার জন্য সোমবার কক্সবাজার সফর করার কথা রয়েছে তার।

তিনি আগামী মার্চ মাসে তার তথ্য ও প্রতিবেদন মানবাধিকার কাউন্সিলের সভায় উপস্থাপন করবেন বলে জেনেভা থেকে প্রাপ্ত খবরে জানা গেছে।

এদিকে, মিয়ানমার সরকার জাতিসংঘের এই বিশেষ দূতকে সহযোগিতা না করা এবং সেদেশে প্রবেশের অনুমতি না দেওয়ার সিদ্ধান্তে অনঢ় রয়েছে।