ঢাকা, শুক্রবার ০৩, জুলাই ২০২৬ ২১:৩৩:১০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী নারী উন্নয়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে: পানিসম্পদমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫ এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন জর্ডানের রানি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০২:৩৪ পিএম, ২৩ অক্টোবর ২০১৭ সোমবার

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন জর্ডানের রানি রানিয়া আল আবদুল্লাহ। পরিদর্শন শেষে সোমবার (২৩ অক্টোবর) বেলা দুইটার দিকে বিশেষ ফ্লাইটে তিনি কক্সবাজার বিমানবন্দর ত্যাগ করেন।

 

কক্সবাজারের জেলা প্রশাসক বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সকালে বিশেষ ফ্লাইটে তিনি ঢাকা হয়ে সরাসরি কক্সবাজার বিমানবন্দরে পৌঁছেন।  সেখান থেকে সড়কপথে উখিয়ার কুতুপালংয়ে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যান।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) সূত্র জানায়, প্রাণে বাঁচতে বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দেখতে যান জর্ডানের রানি রানিয়া আল আবদুল্লাহ। সেখানে তিনি রোহিঙ্গাদের দুঃখ-দুর্দশার কথা শোনেন। পালিয়ে আসা নারী ও শিশুদের সঙ্গে কথা বলেন। কীভাবে মিয়ানমার সেনারা তাদের ওপর নির্মম অত্যাচার করেছে সেসব কথা শোনেন।

এর আগে গত ৭ সেপ্টেম্বর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে বাংলাদেশের কক্সবাজারে আসেন তুরস্কের ফার্স্ট লেডি এমিন এরদোয়ান। এসময় তিনি কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন।