রোহিঙ্গা বিষয়ে বৃটেনের জোরালো ভূমিকা চান রাষ্ট্রপতি
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০৬ পিএম, ৬ মার্চ ২০১৯ বুধবার
রাষ্ট্রপতি আবদুল হামিদ রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে যুক্তরাজ্যের অব্যাহত সহযোগিতা ও আরো জোরালো ভূমিকা কামনা করেছেন।
বাংলাদেশে যুক্তরাজ্যের বিদায়ী হাইকমিশনার এলিসন ব্লেক আজ বুধবার বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এই কামনা করেন।
বাংলাদেশে রোহিঙ্গারা আসার পরপরই যুক্তরাজ্য সরকারের দেয়া সহায়তার প্রশংসা করে রাষ্ট্রপতি যুক্তরাজ্যকে রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণভাবে ফেরত পাঠাতে বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে আরো বেশি সোচ্চার হওয়ার আহ্বান জানান।
সাক্ষাৎ শেষে রাষ্ট্রপতির সচিব জয়নাল আবেদীন সাংবাদিকদের ব্রিফ করেন।
বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার সুদীর্ঘ ও ঐতিহাসিক বিশেষ করে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালীন সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে প্রায় ৬ লাখ অনাবাসী বাংলাদেশী (এনআরবি) উভয় দেশের আর্থ-সামাজিক উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন যে, বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে চলমান উন্নয়নের ধারা আগামী দিনগুলোতে অব্যাহত থাকবে।
ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে তার দায়িত্ব পালনকালে সর্বাত্মক সহযোগিতা দেয়ার জন্য রাষ্ট্রপতির প্রতি তার কৃতজ্ঞতা প্রকাশ করেন।
দু’দেশের বিদ্যমান সম্পর্কে সন্তোষ প্রকাশ করে তিনি বাংলাদেশ সরকারের রূপকল্প-২০২১ ও ২০৪১ অনুযায়ী বাংলাদেশে চলমান আর্থ-সামাজিক উন্নয়নের ধারার ভূয়সী প্রশংসা করেন।
রোহিঙ্গা ইস্যুকে বাংলাদেশের জন্য একটি বড় সমস্যা অভিহিত করে ব্রিটিশ রাষ্ট্রদূত এ ক্ষেত্রে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দেন।
রাষ্ট্রপতির সঙ্গে সংশ্লিষ্ট সচিবগণ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
- স্বর্ণের দামে ফের বড় লাফ
- মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- পাঁচ বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
- জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান
- ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু
- নোনা ইলিশ ভুনা: বাঙালির ঐতিহ্যবাহী স্বাদের এক অনন্য পদ
- যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন ডেমোক্র্যাট কেইশা
- ট্রাম্পের শক্ত ঘাঁটিতে ডেমোক্র্যাটদের চমক, সিনেটর হলেন অ্যানি
- এবার শঙ্খর সিনেমায় সিয়াম-তুষি, আরও থাকছেন যারা
- আমি অবশ্যই নির্বাচনের ফল মেনে নিতে প্রস্তুত: ট্রাম্প
- সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
- আজ থেকে টানা ৪ দিন সারাদেশে গ্যাসের চাপ কম থাকবে
- সম্পর্কের দূরত্ব কমাতে ক্ষমা চাইবেন যেভাবে
- ঘূর্ণিঝড় ‘মুরাসু’র প্রভাব কাটছে, দেশে শীতের আভাস
- দাদার স্মরণে তহবিল সংগ্রহে ম্যারাথনে অংশ নিয়ে মৃত্যু
- ট্রাম্পের শক্ত ঘাঁটিতে ডেমোক্র্যাটদের চমক, সিনেটর হলেন অ্যানি
- সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
- ঢাকায় বাস-লেগুনা সংঘর্ষে নারীসহ প্রাণ গেল ৪ জনের
- ফারিহার স্বপ্নপূরণে পাশে দাঁড়ালো মহিলা ক্রীড়া সংস্থা
- আজ থেকে টানা ৪ দিন সারাদেশে গ্যাসের চাপ কম থাকবে
- নিত্যপণ্যের লাগামহীন দামে দিশাহারা নিম্ন ও মধ্যবিত্তরা
- আমি অবশ্যই নির্বাচনের ফল মেনে নিতে প্রস্তুত: ট্রাম্প
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ফলাফলে এগিয়ে ডেমোক্র্যাটরা
- মুক্তিযুদ্ধ জাদুঘরে জাতীয় চার নেতার প্রদর্শনী স্থগিত
- এবার শঙ্খর সিনেমায় সিয়াম-তুষি, আরও থাকছেন যারা
- সম্পর্কের দূরত্ব কমাতে ক্ষমা চাইবেন যেভাবে
- দাদার স্মরণে তহবিল সংগ্রহে ম্যারাথনে অংশ নিয়ে মৃত্যু
- ঘূর্ণিঝড় ‘মুরাসু’র প্রভাব কাটছে, দেশে শীতের আভাস
- রাশনাকে প্রধান করে নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের কমিটি
- জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান










