রোহিঙ্গা সংকট: আজ আসছে আইসিসি প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৫ পিএম, ১৬ জুলাই ২০১৯ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
রোহিঙ্গা ইস্যুতে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আন্তর্জাতিক সংগঠনগুলোর প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে ডেপুটি প্রসিকিউটর জেমস কির্কপ্যাটরিক স্টেওয়ার্টের নেতৃত্বে আজ মঙ্গলবার আসছে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রতিনিধিদল।
সরকারি কর্মকর্তারা জানান, আইসিসি প্রতিনিধিদলটি এখানে আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক ছাড়াও পরিস্থিতি সরেজমিন পর্যবেক্ষণে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পও পরিদর্শন করবেন।
আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রসিকিউটর ইতিমধ্যে তার বিচারকদের নির্বাসন, অন্যান্য অমানবিক কাজ এবং রোহিঙ্গাদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগের তদন্ত অনুমোদন করার অনুরোধ করেছেন।
আইসিসির মতে, মিয়ানমার রোম সনদে স্বাক্ষর না করলেও রোহিঙ্গাদের বিতাড়নে যে অপরাধ হয়েছে, তার ক্ষতিকর প্রভাব পড়েছে স্বাক্ষরকারী দেশ বাংলাদেশের ওপর। তাই রোম সনদ অনুযায়ী, এ বিষয়ে আদালত ক্ষমতার প্রয়োগ করতে পারবে।
এর আগে গত বছরের আগস্টে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিবেদনে বলা হয়, গণহত্যার উদ্দেশ্যে রোহিঙ্গাদের ওপর নৃশংস ও মানবতাবিরোধী অপরাধের জন্য মিয়ানমারের উচ্চপদস্থ সেনা কর্মকর্তাদের বিচারের মুখোমুখি করা উচিত।
তবে এ রকম অভিযোগ বরাবরের মতোই অস্বীকার করে আসছে মিয়ানমার সরকার। তারা ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে।
প্রসঙ্গত ২০১৭ সালের আগস্ট থেকে মিয়ানমারের সেনাবাহিনীর ধর্ষণ, হত্যা, নির্যাতন, অগ্নিসংযোগসহ ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে বাধ্য হয়ে দেশ ছেড়ে পালিয়ে প্রতিবেশী দেশ বাংলাদেশে আশ্রয় নেয় ১০ লাখেরও বেশি রোহিঙ্গা।
-জেডসি
- সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
- আজ থেকে টানা ৪ দিন সারাদেশে গ্যাসের চাপ কম থাকবে
- সম্পর্কের দূরত্ব কমাতে ক্ষমা চাইবেন যেভাবে
- ঘূর্ণিঝড় ‘মুরাসু’র প্রভাব কাটছে, দেশে শীতের আভাস
- দাদার স্মরণে তহবিল সংগ্রহে ম্যারাথনে অংশ নিয়ে মৃত্যু
- নিত্যপণ্যের লাগামহীন দামে দিশাহারা নিম্ন ও মধ্যবিত্তরা
- রাশনাকে প্রধান করে নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের কমিটি
- ফারিহার স্বপ্নপূরণে পাশে দাঁড়ালো মহিলা ক্রীড়া সংস্থা
- ঢাকায় বাস-লেগুনা সংঘর্ষে নারীসহ প্রাণ গেল ৪ জনের
- মুক্তিযুদ্ধ জাদুঘরে জাতীয় চার নেতার প্রদর্শনী স্থগিত
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ফলাফলে এগিয়ে ডেমোক্র্যাটরা
- কীসের আশঙ্কায় খাবার ও পানি মজুতের পরামর্শ দিচ্ছে বিভিন্ন দেশ
- এআইভিত্তিক কম্পিউটার ও ল্যাপটপ আনল গিগাবাইট
- কুমিল্লার ব্লু ওয়াটার পার্কে দুই দিনের আনন্দভ্রমণ
- শিশু সহিংসতা রোধে কঠোর ট্রাইব্যুনাল : ৯ মাসে ২ মৃত্যুদণ্ড
- কীসের আশঙ্কায় খাবার ও পানি মজুতের পরামর্শ দিচ্ছে বিভিন্ন দেশ
- কুমিল্লার ব্লু ওয়াটার পার্কে দুই দিনের আনন্দভ্রমণ
- এলপিজির দাম বেড়ে আজ যত টাকায় বিক্রি হচ্ছে
- জেল হত্যা দিবস: শোক ও বেদনায় জাতীয় চার নেতাকে স্মরণ
- মিরপুরে শ্রমিক-পুলিশ পালটাপালটি ধাওয়া, মেট্রোরেল স্টেশন বন্ধ
- এআইভিত্তিক কম্পিউটার ও ল্যাপটপ আনল গিগাবাইট
- স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বিক্ষোভ
- সেই বীথি এখন হেড কোচ, স্বপ্নের পরিসর আরও বড়
- শিশু সহিংসতা রোধে কঠোর ট্রাইব্যুনাল : ৯ মাসে ২ মৃত্যুদণ্ড
- চলতি সপ্তাহে টানা তিন দিনের ছুটিতে যাচ্ছে স্কুল-কলেজ
- গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল যান চলাচল বন্ধ
- ১২০ কিমি গতিতে অন্ধ্র উপকূলে ‘মুরাসু’র আঘাত
- মারুফাকে ছাড়া নারী টি-টোয়েন্টি দল
- ফারিহার স্বপ্নপূরণে পাশে দাঁড়ালো মহিলা ক্রীড়া সংস্থা
- বনানীতে আগুনে দগ্ধ ফিলিপাইনের নারী মারা গেছেন











