র্যাবের নিষেধাজ্ঞা আংশিক প্রত্যাহারের প্রস্তাব বাংলাদেশের
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০৭ এএম, ৯ এপ্রিল ২০২২ শনিবার
ফাইল ছবি
র্যাবের ওপর আরোপিত নিষেধাজ্ঞা আংশিকভাবে প্রত্যাহার করতে যুক্তরাষ্ট্রকে প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। গত বৃহস্পতিবার ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরে দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী ওয়েন্ডি শারমেনের সঙ্গে বৈঠকে এ প্রস্তাব দেন বাংলাদেশের পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।
বৈঠকে মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে মানবাধিকার, আইনের শাসন ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর গুরুত্বরোপ করেন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের দপ্তর থেকে প্রচারিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এ বৈঠকের বিষয়ে গতকাল শুক্রবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে পররাষ্ট্রসচিব র্যাবের ওপর নিষেধাজ্ঞার বিষয়টি উত্থাপন করেন। তিনি উদ্বেগ প্রকাশ করেন যে, এটি সন্ত্রাসবাদ, সহিংস চরমপন্থা এবং আন্তর্জাতিক অপরাধ মোকাবিলায় বাংলাদেশের প্রচেষ্টাকে দুর্বল করতে পারে। পররাষ্ট্রসচিব নিষেধাজ্ঞার তালিকা থেকে র্যাব ও সংস্থাটির কয়েকজন সাবেক ও বর্তমান কর্মকর্তাকে বাদ দেওয়ার বিষয়ে আইনি প্রক্রিয়া স্থগিত থাকা এবং সংস্থার কর্মপ্রণালী সংশোধনের বিষয়গুলোকে বিবেচনায় নিয়ে আরোপিত নিষেধাজ্ঞায় আংশিক ছাড় দেওয়ার বিষয়টি যুক্তরাষ্ট্রকে বিবেচনার প্রস্তাব দেন।
বৈঠকে র্যাব ইস্যু ছাড়াও ডিজিটাল নিরাপত্তা আইন, শ্রম অধিকার, নির্বাচন, রাশেদ চৌধুরীকে ফেরত, রোহিঙ্গা ইস্যু, কোভিড সহযোগিতা, ইন্দো-প্যাসিফিক ও চলমান ইউক্রেন ইস্যু নিয়েও তারা আলোচনা করেন।
মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রসচিবের কাছে ডিজিটাল নিরাপত্তা আইনের সর্বশেষ পরিস্থিতি জানতে চাইলে তিনি এ ব্যাপারে বিশদ ব্যাখা উপস্থাপন করেন। সচিব জানান, সরকার আইনের পুনর্মূল্যায়ন এবং সম্ভাব্য ত্রুটি চিহ্নিত করতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে কাজ করছে।
শ্রম অধিকার নিয়ে শারমেনের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রসচিব জানান, আইএলও ও ইইউর সঙ্গে গৃহীত রোডম্যাপ অনুসারে শ্রম পরিস্থিতির উন্নতির জন্য সরকারের সদিচ্ছা রয়েছে। পররাষ্ট্রসচিব প্রয়োজনে এ প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রকে যুক্ত হওয়ার প্রস্তাব দেন।
ওয়েন্ডি শারমেন শ্রম পরিস্থিতির উন্নয়নে বাংলাদেশ সরকারের সদিচ্ছার প্রশংসা করেছেন। তিনি বেসরকারি কারখানাগুলোয় ট্রেড ইউনিয়ন চালুসহ শ্রমিকদের অধিকার নিশ্চিতের বিষয়ে চলমান সংস্কার কার্যক্রম দ্রুত বাস্তবায়নের ওপর জোর দেন। মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়েও আলোচনা করেছেন।
একই দিন হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা পরিষদের জ্যেষ্ঠ পরিচালক সুমনা গুহ রায়ের সঙ্গে মধ্যহ্নভোজে অংশ নেন পররাষ্ট্রসচিব। এ সময় তিনি র্যাবের ওপর আরোপিত নিষেধাজ্ঞা আংশিক প্রত্যাহার করা যায় কী না, তা বিবেচনার জন্য আহ্বান জানান। মানবাধিকার পরিস্থিতি উন্নয়নে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করায় বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান সুমনা গুহ রায়।
- কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের স্বর্ণ জয়
- নারী ও শিশুদের কল্যাণে ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার
- এবার কার হাত ধরলেন আনা দে আরমাস?
- ঢামেক চত্বরে অ্যাম্বুলেন্স ধর্মঘট, রোগী-স্বজনদের ভোগান্তি
- শনিবার এইচএসসির ফল প্রকাশ: অনলাইনে জানবেন যেভাবে
- এআইয়ের ফাঁদে ভারতীয় লেখক অরুন্ধতী রায়
- উত্তরের জেলা পঞ্চগড়ে বাড়ছে শীতের অনুভূতি
- রিসোর্টে অগ্নিকাণ্ড: গলার লকেট দেখে স্ত্রীকে শনাক্ত
- সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা
- চীনে শিশুর চেয়ে প্রবীণ বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র
- আজ ২৮ অক্টোবর জাতীয় চকলেট দিবস
- মনোনয়ন বৈধ, বিনা লড়াইয়ে জয় পাচ্ছেন এলিজা
- বুধবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ
- বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ
- ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- পাহাড়ের অস্থিরতা: রাষ্ট্রপতির তিন জেলা সফর বাতিল
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- সাংবাদিকের কলমে ভয় দেখানোর অধিকার কারও নেই
- ইয়ামাল-এমবাপের হৃদয় ভেঙে ব্যালন ডি’অর কেইনের
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭
- চীনে শিশুর চেয়ে প্রবীণ বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র
- বদলে গেল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি
- ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী
- বুধবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ
- এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে
- জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান











