লকডাউন শিথিলের দ্বিতীয় ধাপে যাচ্ছে নিউজিল্যান্ড
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৪ পিএম, ২৫ মে ২০২০ সোমবার
ছবি: ইন্টারনেট
আগামী শুক্রবার থেকে নিউজিল্যান্ডবাসীরা একসঙ্গে ১০০ জন পর্যন্ত সমবেত হতে পারবেন। অর্থাৎ ওইদিন থেকে সেখানে সবধরনের ধর্মীয় কার্যক্রম পুরোদমে চলবে এবং এতে সংখ্যাগত কোনও নিষেধাজ্ঞা থাকবে না। সোমবার ঈদের দিনেই এ ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন।
লকডাউন শিথিলের পর প্রতি দুই সপ্তাহ অন্তর এর প্রভাব বিবেচনা করা হবে এবং এর কারণে নিউজিল্যান্ডে মহামারির দ্বিতীয় ঢেউ শুরু হয় কি না সে বিষয়ে সতর্ক দৃষ্টি রাখা হবে বলেও জানান জাসিন্ডা।
তিনি বলেন, ‘আমরা এখন আরও বেশি আত্মবিশ্বাসী হতে পারি যে, তৃতীয় স্তরে (সতর্কতা) স্থানান্তরিত হওয়ার তিন সপ্তাহেরও বেশি সময় পর সেই তুলনায় নতুন সংক্রমণ হয়নি। ফলে আমরা বিধিনিষেধ শিথিল করেছি এবং আরও এগিয়ে যাচ্ছি।’
‘এই সুখবরের ভিত্তিতে মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে আগামী শুক্রবার দুপুর ১২টা থেকে সবধরনের জনসমাগমের আকার ১০০ জন পর্যন্ত হতে পারবে।’
এ ঘোষণার পর নিউজিল্যান্ড এখন বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি লকডাউন শিথিলকারী দেশগুলোর একটি হয়ে উঠেছে বলেও জানান দেশটির প্রধানমন্ত্রী।
তিনি বলেন, আগামী ৮ জুন সতর্কতার দ্বিতীয় স্তরে যাওয়ার বিষয়টি পরীক্ষা করবে মন্ত্রিসভা। এর দুই সপ্তাহ পর অর্থাৎ ২২ জুন প্রথম স্তরে যাওয়ার বিষয় বিবেচনা করা হতে যারে।
জনস হপকিন্স ইউনিভার্সিটির হিসাবে, নিউজিল্যান্ডে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫০৪ জন। এদের মধ্যে ১ হাজার ৪৫৬ জনই সুস্থ হয়ে উঠেছেন। মারা গেছেন মোট ২১ জন। গত কয়েক সপ্তাহ ধরে দেশটিতে নতুন সংক্রমণ নেই বললেই চলে।
-জেডসি
- জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি
- আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী
- ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩ হাজার ছুঁইছুঁই
- কানাডাকে উড়িয়ে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে মরক্কো
- কোয়ার্টার ফাইনালে ফ্রান্স
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ
- হোয়াটসঅ্যাপ বিজনেস প্ল্যাটফর্মে বড় বদল
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- ঢাকার বাতাসে বড় চমক
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ











