ঢাকা, শনিবার ৩১, অক্টোবর ২০২৬ ১২:০২:৩২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ অনলাইনে দ্রুত এইএসসির ফল জানবেন যেভাবে আজ এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, জানবেন যেভাবে হামে প্রাণ গেল ২ শিশুর, মোট মৃত্যু সাড়ে ১২০০ ছাড়ালো ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১২৬২ ময়মনসিংহে শুরু হচ্ছে দুই দিনব্যাপী লোকজ সাংস্কৃতিক মেলা

লকডাউন শিথিল করতে যাচ্ছে ইতালি

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১৮ পিএম, ২৭ এপ্রিল ২০২০ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

দীর্ঘ ৭ সপ্তাহ পর লকডাউন শিথিল করতে যাচ্ছে ইউরোপের দেশ ইতালি। মার্চের পরে এখন মৃত্যুর হার কিছুটা কমায় কঠোর নিষেধাজ্ঞাতে খানিকটা শিথিলতা আনতে যাচ্ছে দেশটি।

দেশটির প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তে বলেন, আসছে ৪ মে থেকে এসব শিথিল করা হবে। কেউ কেউ মাস্ক পরে তাদের আত্মীয়ের সঙ্গেও সীমিত পরিসরে সাক্ষাৎ করতে পারবে। পার্ক খোলা হবে। তবে সেপ্টেম্বর পর্যন্ত স্কুলে ক্লাস শুরু হবে না।

গত ১৪ মার্চের পর রোববার দেশটিতে ২৬০ জন এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারায়। সেটাই এখন পর্যন্ত সবচেয়ে কম সংখ্যা। ইটালিতে মোট করোনা আক্রান্ত ১৯৭,৬৭৫ জন। সংখ্যাটাও বর্তমানে কমছে।

এক টেলিভিশন ভাষণে দেশটির প্রধানমন্ত্রী বলেন. মানুষ নিজের এলাকায় চলাচল করতে পারবে। কিন্তু অন্য অঞ্চলে যেতে পারবে না। সৎকার কাজও করা যাবে তবে তাতে ১৫ জনের বেশি তাতে অংশ নেয়া যাবে না। আর সেটা ঘরের বাইরে করতে হবে। অ্যাথলেটরা তাদের প্রশিক্ষণ শুরু করতে পারবে। বার ও রেস্টুরন্ট থেকে গিয়ে খাবার আনা যাবে। এখনকার মতো ডেলিভারী নিতে হবে না। হেয়ারড্রেসার, সেলুন, বার, রেস্টুরেন্ট পুরোপুরি ১ জুন থেকে খোলা হবে। ১৮ মে থেকে আরো বেশি ছোট দোকান খোলা হবে। খেলার দলগুলো গ্রুপ ট্রেনিং শুরু করতে পারবে ১৮ মে থেকে।

দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৬ হাজারেরও বেশি মানুষ মারা গেছে। ইউরোপের সবচেয়ে বেশি মৃত্যু সেখানেই। গত ৯ মার্চ থেকে দেশটিতে লকডাউন শুরু হয়।

গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহর থেক ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস। পরে বিশ্বব্যাপী সেটা মহামারী রূপ ধারণ করে। বর্তমানে সারাবিশ্বে প্রায় ৩০ লাখ মানুষ এই ভাইরাসে আক্রান্ত আর প্রাণ হারিয়েছে ২ লাখেরও বেশি মানুষ।

-জেডসি