ঢাকা, শুক্রবার ১৭, জুলাই ২০২৬ ১৩:০৩:২২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা

লক্ষ্মীপুরে যৌতুকের দাবিতে গৃহবধূ নির্যাতন

আপডেট: ০৩:৫৪ এএম, ২৭ আগস্ট ২০১৫ বৃহস্পতিবার

laxmi-torture-30809 স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম,  লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। বুধবার রায়পুর উপজেলার বাবুরহাট এলাকায় এ ঘটনা ঘটে। নির্যাতিতার স্বজনরা উইমেননিউজকে জানায়, ৫ বছর আগে রায়পুর উপজেলার রাখালিয়া গ্রামের নুরনেছা মুন্নীর সঙ্গে বাবুবাজার এলাকার আব্দুল কাদেরের বিয়ে হয়। বিয়ের সময় মোটা অংকের যৌতুকের টাকা নিয়ে বিদেশে পাড়ি জমায় কাদের। কিন্তু সম্প্রতি দেশে ফিরে সে আবারো মুন্নীকে যৌতুকের জন্য চাপ দিতে থাকে। এরই জেরে মুন্নীকে কয়েক দফা বেদম মারধোর করে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গুরুতর আহতবস্থায় লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে। এদিকে, অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

এই বিভাগের জনপ্রিয়