ঢাকা, শনিবার ২৫, জুলাই ২০২৬ ২৩:০৫:৫৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা

লতার নামে ‘বিশেষ ডাকটিকিট’ প্রকাশ করতে যাচ্ছে ভারত

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৩১ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০২২ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

সদ্যপ্রয়াত প্রখ্যাত কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকরের নামে ‘বিশেষ ডাকটিকিট’ প্রকাশ করতে যাচ্ছে ভারত সরকার। সোমবার সে দেশের কেন্দ্রীয় যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি দপ্তরের মন্ত্রী অশ্বিনী বৈষ্ণো এ কথা জানিয়েছেন। তিনি বলেছেন, ডাকটিকিট প্রকাশ করে ‘ভারতের নাইটিঙ্গেল’কে উপযুক্ত সম্মান দেওয়া হবে।

ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম এ খবর প্রকাশের পাশাপাশি আরো জানিয়েছে, লতা মঙ্গেশকরের নামে যে ডাকটিকিট প্রকাশ করা হবে তা ‘কমেমোরেটিভ স্ট্যাম্প’। বিশেষ কোনো ঘটনা উপলক্ষে এ ধরনের ডাকটিকিট প্রকাশ করা হয়। ডাকটিকিট প্রকাশের বিষয়টি নিশ্চিত করার পাশাপাশি একই দিন সংসদেও লতা মঙ্গেশকরকে শ্রদ্ধা জানানো হয়েছে।

তার মৃত্যুতে সংসদের দুই কক্ষে অধিবেশনের শুরুতেই শোক জ্ঞাপন করে অধিবেশন মুলতবি রাখা হয়। পরে লোকসভায় রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ জ্ঞাপন প্রস্তাবে জবাবি ভাষণের শুরুতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লতা মঙ্গেশকরের কথা স্মরণ করে শ্রদ্ধা জানান।