লতার শেষকৃত্যে শাহরুখের মোনাজাত, বিজেপি নেতার কটাক্ষ
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:১৯ পিএম, ৭ ফেব্রুয়ারি ২০২২ সোমবার
ফাইল ছবি
লতা মঙ্গেশকরের শেষকৃত্যে বলিউড ‘বাদশাহ’ শাহরুখ খানের ‘দোয়া’ পাঠের ছবি নেটমাধ্যমে ভাইরাল। অনেকেই এই ছবি নিয়ে প্রশংসা করলেও কারও কাছে এই ছবি ‘বিতর্কিত’। এক বিজেপি নেতা প্রকাশ্যেই জানতে চাইলেন, প্রার্থনার নামে শাহরুখ সুরসম্রাজ্ঞীকে ‘অসম্মান’ করেননি তো? কারণ তার সন্দেহ, বলিউড অভিনেতা লতার শেষ শয্যার সামনে থুথু ছিটিয়েছেন!
লতার শেষশয্যায় শাহরুখের শ্রদ্ধা নিবেদনের ছবিটি রোববার বিকেল থেকেই ছড়িয়ে পড়েছিল সর্বত্র। তাতে লতার মরদেহ দেখা না গেলেও শাহরুখকে দেখা যায় তার ধর্মীয় রীতি মেনে ‘দোয়া’ বা প্রার্থনা করতে।
শাহরুখের পাশেই দু’হাত জোর করে শ্রদ্ধা জানাতে দেখা যায় তার ম্যানেজার পূজা দাদলানিকে। পাশাপাশি দুই ধর্মীয় রীতিতে শ্রদ্ধা জানানোর সেই দৃশ্যটি মুহূর্তে ভাইরাল হয়ে যায়। সুপারস্টারের প্রার্থনার প্রশংসা করেন অনেকেই। কিন্তু এর মধ্যেই এক বিজেপি নেতার টুইটে বিতর্ক দানা বাঁধে। অরুণ যাদব নামের ওই নেতা টুইটারে শাহরুখের প্রার্থনার ভিডিয়ো শেয়ার করে জানতে চান, ‘ইনি কি থুথু ছেটালেন?’
ওই বিজেপি নেতার টুইটারে ‘ভেরিফায়েড অ্যাকাউন্ট’ রয়েছে। তাতে লেখা তিনি হরিয়ানার রাজ্য বিজেপির ভারপ্রাপ্ত। অরুণের টুইটে অনেককেই এর পর শাহরুখ বিরোধী মন্তব্য করতেও দেখা যায়। কেউ কেউ এমনও বলেন, লতাকে শ্রদ্ধা জানানোর নামে অসম্মান করেছেন বলিউড সুপারস্টার। শাহরুখ অবশ্য কোনও ছবি বা ভিডিয়ো নিয়েই কোনও মন্তব্য করেননি।
তবে যথার্থ ব্যখ্যা দিয়েছেন শাহরুখ ভক্তরা। ওই বিজেপি নেতার সমালোচনা করে তারা বলেছেন, ইসলাম ধর্মে দোয়া বা প্রার্থনা করার পর ফুঁ দেওয়ার রীতি রয়েছে। এটি অশুভ আত্মাকে তাড়াতে প্রতীকী অর্থে ব্যবহার করা হয়। শাহরুখ তা-ই করেছেন। এতে শিল্পীকে কোনও ভাবেই অসম্মান করা হয়নি।
প্রসঙ্গত, ১৯২৯ সালের ২৮ সেপ্টেম্বর লতার জন্ম এক মারাঠি পরিবারে। বাবার হাত ধরেই গান ও অভিনয়ের জগতে প্রবেশ করেন তিনি। ১৩-১৪ বছরে প্রথম গান গেয়েছিলেন মারাঠি সিনেমায়। হিন্দিতে প্রথম প্লেব্যাক করেন ‘মজবুর’ সিনেমায়। লতার সুরেলা কণ্ঠ সিনেমা ও গানে প্রাণ ঢেলে দিতো। নক্ষত্রপতনে তাই শোকস্তব্ধ দুনিয়া।
২৭ দিন ধরে করোনা, নিউমোনিয়া আর বার্ধক্যজনিত জটিলতার সঙ্গে লড়াই করেছেন লতা মঙ্গেশকর। ৯ জানুয়ারি তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। এরপর তাকে নিয়ে যাওয়া হয় মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে। সেখানে অবস্থার অনেকটাই উন্নতি হয়েছিল লতার। ৩০ জানুয়ারি তার করোনা রিপোর্ট নেগেটিভ আসে। ভেন্টিলেশন থেকে বের করেও নিয়ে আসা হয় সুরসম্রাজ্ঞীকে। কিন্তু দুদিন আগে পুনরায় তার অবস্থার অবনতি হয়। অবশেষে রোববার সকালে চলে গেলেন না ফেরার দেশে।
সূত্র : আনন্দবাজার
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি








