ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ১০:২২:২৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বৃহস্পতিবার বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

লতা দিদির গান আমাদের সাথে থাকবে: কুমার শানু

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৮ পিএম, ৬ ফেব্রুয়ারি ২০২২ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

ভারতের সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী কুমার শানু। তিনি জানিয়েছেন, ‘লতা দিদির চলে যাওয়া অনেক বড় একটা ধাক্কা। সবার বিরাট ক্ষতি হয়ে গেলো। তিনি আর নেই। তবে তার গাওয়া গান সবসময় আমাদের সাথে থাকবে। শুধু আমাদের নয়, আমাদের পরবর্তী প্রজন্ম উনার গান শুনতে থাকবে।’

আজ রবিবার সকালে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন লতা মঙ্গেশকর। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। ২৮ দিনের বেশি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

লতা মঙ্গেশকরের মৃত্যুতে ভারতে আজ রবিবার থেকে দুই দিনের শোক প্রকাশ করা হয়েছে। ভারতজুড়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।