লন্ডনের মেয়ে মায়রা কীভাবে লাহোরে খুন হলেন
বিবিসি বাংলা অনলাইন | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৫৩ পিএম, ৭ মে ২০২১ শুক্রবার
লন্ডনের মেয়ে মায়রা কীভাবে লাহোরে খুন হলেন
লন্ডনের বাসিন্দা মায়রা জুলফিকার পাকিস্তানে নিহত হয়েছেন। বিবিসি বলেছে, খুন হবার দু সপ্তাহেরও কম আগে তিনি তার জীবনের ওপর হুমকির কথা লাহোর পুলিশকে জানিয়েছিলেন।
লাহোরে তার ফ্ল্যাটের ভেতর ২৪ বছর বয়সী মায়রা জুলফিকারকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
তেরদিন আগে তিনি এক ব্যক্তির বিরুদ্ধে তাকে বন্দুকের মুখে অপহরণের চেষ্টার অভিযোগ এনে পুলিশের কাছে সুরক্ষা চেয়েছিলেন।
বিবিসি আইনি নথিপত্র দেখে জেনেছে, আইনের স্নাতক মিজ জুলফিকারকে হুমকি দিচ্ছিলেন দুজন পুরুষ, যারা দুজনেই তাকে বিয়ে করতে চেয়েছিলেন।
পাকিস্তানের পুলিশ হত্যার তদন্ত শুরু করেছে, তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
ময়না তদন্ত অব্যাহত রয়েছে এবং বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানা গেছে।
গত ২০ এপ্রিল পুলিশের কাছে দায়ের করা নথিতে মিজ জুলফিকার এক ব্যক্তির নাম উল্লেখ করে অভিযোগ করেন যে ঐ ব্যক্তি তাকে বন্দুক দেখিয়ে অপহরণ করে এবং তার কয়েকদিন আগে তার ওপর যৌন হামলার চেষ্টা করে।
তিনি বলেন, পথচারীদের সতর্ক করে দিয়ে তিনি পালিয়ে যেতে সক্ষম হন, কিন্তু ঐ ব্যক্তি তাকে হুমকি দিয়ে বলে-'
তুমি পালাতে পারবে না, আমি তোমাকে খুন করব'।
মিজ জুলফিকার লােহােরর অিভজাত এলাকায় একটি ভবনের উপরের তলার ফ্ল্যাট ভাড়া করে থাকতেন। এলাকার বাসিন্দারা বলেছে পুলিশ আগে অভিযুক্ত অপহরণের সাথে জড়িত একটি গাড়ির সন্ধানে ঐ এলাাকার সিসিটিভি ফুটেজ নিতে পাড়ায় এসেছিল।
নাম পরিচয় গোপন রাখার শর্তে একজন প্রতিবেশি বিবিসিকে বলেছেন - ঐ ফ্ল্যাট থেকে প্রায়ই চিৎকার করে তর্কবিতর্কের শব্দ শোনা যেত, এবং একবার একাধিক পুরুষকে রাস্তা থেকে ছুরি দেখিয়ে মিজ জুলফিকারকে হুমকি দিতে দেখা গেছে।
এইসব বক্তব্য নিয়ে পুলিশের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে পুলিশ কোন মন্তব্য করতে রাজি হয়নি।
গত সোমবার সকালে ঐ ফ্ল্যাটের গৃহ পরিচারিকা মিজ জুলফিকারের মৃতদেহ দেখার পর জরুরি ব্যবস্থায় খবর দেন।
মিজ জুলফিকারকে দুবার গুলি করা হয়েছে, এবং পুলিশের ধারণা তার শ্বাসরোধও করা হয়ে থাকতে পারে।
বাসিন্দারা ভোরবেলা চিৎকার শুনতে পান বলে বর্ণনা করেন।
মিজ জুলফিকার পারিবারিক একটি বিয়েতে যোগ দিতে প্রায় দুই মাস আগে মা-বাবার সাথে পাকিস্তানে যান।
তার বাবা-মা ব্রিটেনে ফিরে গেলেও মিজ জুলফিকার পাকিস্তানেই থেকে যাবার সিদ্ধান্ত নেন।
মঙ্গলবার লাহোরে মায়রা জুলফিকারের দাফন হয়। সেখানে তার বাবা উপস্থিত ছিলেন। তিনি মেয়ের শেষকৃত্যে যোগ দিতে পাকিস্তানে যান।
পশ্চিম লন্ডনে যেখানে তার পরিবার থাকেন সেখানেও আইনের স্নাতক মিজ জুলফিকারের জানাজা হয়।
ব্রিটেনের পররাষ্ট্র দফতরের তথ্য অনুযায়ী মিজ জুলফিকার বেলজিয়ামের নাগরিক, কিন্তু তিনি বাস করতেন লন্ডনে।
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- বেশ ফাঁকা রাজধানী: ঈদের ছুটিতে কর্মচাঞ্চল্যহীন ঢাকা
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- জাতির পিতার জন্মদিন আজ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- আজ দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু
- অস্কার ২০২৬: তারকাদের ঝলমলে ফ্যাশনে মুখর রেড কার্পেট
- লেবাননে ইসরায়েলি হামলায় মৃত্যু ৮৫০ ছাড়াল
- ঈদ সামনে, আগেভাগেই ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ
- এই ঈদে আড়ং জমজমাট, সব শাখায় উপচে পড়া ভিড়
- ঈদে টানা ৭ দিন ছুটি, আজ সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস
- প্রথমবারের মতো ‘সেজ্জিল ক্ষেপণাস্ত্র’ ছুঁড়ল ইরান
- দুবাই বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত
- ঈদের ছুটিতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা
- খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম: প্রধানমন্ত্রী


