লবণ সংকট সৃষ্টির চেষ্টা, ৪ জনের জেল-জরিমানা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৩ পিএম, ১৯ নভেম্বর ২০১৯ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
বাজারে লবণের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা ও অতিরিক্ত মূল্যে লবণ বিক্রির অপরাধে চারজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে দুই ব্যক্তিকে ১০ দিনের কারাদণ্ড ও দুইজনকে অর্থদণ্ড দেয়া হয়।
মঙ্গলবার (১৯ নভেম্বর) রাত ১টার দিকে হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াছিন আরাফাত রানা এই দণ্ডাদেশ প্রদান করেন ।
দণ্ডপ্রাপ্তরা হলেন- শহরের রাজনগর এলাকার ব্যবসায়ী মো. আব্দুল কাদির নানু, বাতিরপুর এলাকার কানাই দাসের ছেলে সুরঞ্জিত দাস, চৌধুরী বাজার এলাকার রাজকুমার রায়ের ছেলে মিঠুন রায় ও নোয়াহাটি এলাকার রবিন্দ্র পালের ছেলে রঞ্জিত পাল।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াছিন আরাফাত রানা বলেন- আটককৃতরা বাজারে লবণের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করছিল। এ সময় অভিযান চালিয়ে ছয়জনকে আটক করা হয়। পরে যাচাইবাছাই করে চারজনকে সাজা দেয়া হয়েছে। বাকি দুইজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মুছলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়। দণ্ডপ্রাপ্তদের মধ্যে আব্দুল কাদির নানু ও সুরঞ্জিত দাসকে ১০ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া মিঠুন রায় ও রঞ্জিত পালকে ২ হাজার টাকা করে জরিমানা করা হয়। তারা দুইজন ৫০ টাকা কেজি দরে লবণ বিক্রির চেষ্টা করছিলেন। এ সময় ব্যবসায়ীদের মজুদ করে রাখা প্রায় ২০ বস্তা লবণ জব্দ করে ভ্রাম্যমান আদালত।
এর আগে সোমবার রাত ৮টার পর হঠাৎ করে হবিগঞ্জে লবণের দাম বৃদ্ধি পাচ্ছে বলে গুজব ছড়ানো হয়। এতে ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। ব্যবসায়ীরা লবণ মজুদ করতে শুরু করেন। অন্যদিকে ক্রেতাদের মধ্যেও লবণ কেনাকে কেন্দ্র করে হুলস্থূল সৃষ্টি হয়।
-জেডসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- পবিত্র কাবা শরিফ ধোয়া হবে আগামী ৩০ জুন
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর



