ঢাকা, মঙ্গলবার ১০, ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৩২:৫০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
এবার সিলেটে ভূমিকম্প অনুভূত. মাত্রা ৪ ৫০তম বিসিএসের ফল প্রকাশ, উত্তীর্ণ ১২৩৮৫ রয়টার্স: ক্ষমতার দোরগোড়ায় তারেক রহমান বোরকা ব্যবহার করে জাল ভোটের শঙ্কা, দায় নিতে হবে ইসিকে: বিএনপি বিদেশি সাংবাদিকদের জন্য হটলাইন চালু

লরির ধাক্কায় ২ মেয়েসহ ব্যাংক কর্মকর্তা নিহত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৭ পিএম, ২৮ ডিসেম্বর ২০১৯ শনিবার

চট্টগ্রামে লরির ধাক্কায় ২ মেয়েসহ ব্যাংক কর্মকর্তা নিহত

চট্টগ্রামে লরির ধাক্কায় ২ মেয়েসহ ব্যাংক কর্মকর্তা নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রাইভেটকারে লরির ধাক্কায় দুই মেয়েসহ বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী ও ছেলে। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত আছেন।

আজ শনিবার সকাল ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের ছলিমপুরস্থ ফৌজদারহাট-বন্দর সংযোগ সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক সাইফুজ্জামান মন্টু (৪৫) এবং তার দুই মেয়ে তাসফিয়া (১৪) ও তাসরিন (১২)। দুর্ঘটনায় তার স্ত্রী কনিকা আক্তার (৩৯) ও ১০ বছরের শিশুপুত্র মন্টি আহত হয়েছে।

পুলিশ জানিয়েছে, প্রাইভেটকারে করে তারা চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরছিলেন।

প্রত্যক্ষদশীরা জানায়, আজ সকালে ফৌজদারহাট বন্দর সড়কের মোড়ে একটি লরি বন্দর সড়কে যাওয়ার জন্য মোড় নেওয়ার সময় দুইটি প্রাইভেটকারকে ধাক্কা দেয়। এ সময় একটি প্রাইভেটকার দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই শিশুর মৃত্যু হয়। আহত হন তাদের বাবা-মাসহ অপর এক শিশু। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দিন জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাইফুজ্জামান মন্টুর মৃত্যু হয়।

বারআউলিয়া হাইওয়ে থানার এসআই কাউছার বলেন, দুর্ঘটনা কবলিত প্রাইভেটকারটি উদ্ধার করা হয়েছে। তবে লরিটি আটক করা সম্ভব হয়নি। লরির চালক এবং সহকারী পালিয়ে গেছে।