ঢাকা, বৃহস্পতিবার ২৬, মার্চ ২০২৬ ২১:৫৮:৪৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চট্টলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড: আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে আগুন দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: নিহত বেড়ে ২৩ বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে বধ্যভূমি মহান স্বাধীনতা দিবস আজ

লাউয়াছড়া বনে ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:১৬ এএম, ২০ মে ২০২৩ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে চট্টগ্রাম থেকে সিলেটগামী উদয়ন এক্সপ্রেস বগি লাইনচ্যুত হয়েছে। ফলে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। শনিবার ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

গণমাধ্যমকে জানান, ভোর ৫টার দিকে লাউয়াছড়া বনাঞ্চলে চট্রগ্ৰাম থেকে ছেড়ে আসা উদয়ন এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়। যতটুকু জানা গেছে, রাতে ঝড় বৃষ্টি হয়েছিল, যার কারণে রেললাইনেরর উপর গাছ হেলে পড়েছিল। ট্রেনের সঙ্গে গাছের ধাক্কা লেগে ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়ে যায়।

তিনি আরও জানান, কুলাউড়া থেকে রিলিফ ট্রেন এসেছে যেটি উদ্ধার কাজ চালাচ্ছে। ঢাকা থেকে ছেড়ে আসা রিলিফ ট্রেন শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন ক্রস করেছে। এ ঘটনার পর সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

ট্রেন লাইনচ্যুত হয়ে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা জানতে চাইলে জাহাঙ্গীর হোসেন বলেন, লাউয়াছড়া সংরক্ষিত বনাঞ্চল হওয়ায় সেখানে স্বাভাবিকভাবেই ট্রেনের গতি কম থাকে। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে বনাঞ্চল এবং উঁচু যায়গা হওয়ায় ঢাকা-সিলেট ও চট্টগ্রাম-সিলেট রুটে রেল যোগাযোগ স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে বলে জানান তিনি।