লাঠি হাতে দাঁড়িয়ে নারীবাহিনী, করোনার প্রবেশ নিষেধ
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:১৭ পিএম, ২৯ এপ্রিল ২০২১ বৃহস্পতিবার
লাঠি হাতে দাঁড়িয়ে নারীবাহিনী, করোনার প্রবেশ নিষেধ
সারাবিশ্বে করোনার আঁচ থেকে রক্ষা পাচ্ছেন না প্রায় কেউই। ভারতের প্রতিটি জেলায়, গ্রামে-গঞ্জে ঢুকে পড়েছে এই সংক্রমণ।
এত কিছুর মধ্যেও এই মহামারি থেকে দূরত্ব বজায় রেখেছে একটি ছোট গ্রাম! করোনা নাকি এখনও ঢুকতেই পারেনি সেখানে।
গ্রামের নাম চিখালার। ভারতের মধ্যপ্রদেশের বেতুল জেলার অন্তর্গত এই গ্রাম। সারা দেশে যখন লাফিয়ে বাড়ছে সংক্রমণের সংখ্যা, লাগাম টানা যাচ্ছে না মৃতের সংখ্যাতে, সেই অবস্থায় দাঁড়িয়ে সারা বিশ্বের কাছে নজির তৈরি করেছে এই গ্রাম।
কী ভাবে এই অসম্ভবকে সম্ভব করে তুলল চিখালার? ২০০৯ সালের হিসাব অনুযায়ী, মোট ৮৭টি পরিবারের বাস এই গ্রামে। জনসংখ্যা ৪৭৬। গ্রামে মহিলা এবং পুরুষের অনুপাত প্রায় সমান। ২৪০ জন মহিলা এবং পুরুষ ২৩৬ জন।
মূলত এই গ্রামের মহিলা বাহিনীর তৎপরতাতেই এমনটা হওয়া সম্ভব হয়েছে।
করোনা সংক্রমণ আটকাতে কোনও বহিরাগতকে এই গ্রামে ঢুকতে দেন না তারা। নিজেরাও সচরাচর গ্রাম ছেড়ে বার হন না।
নিত্যপ্রয়োজনীয় জিনিসের জন্য গ্রামের মহিলারা দু’জন যুবককে নিয়োগ করেছেন। ওই দু’জনই প্রয়োজন জেনে নিয়ে গ্রামের বাইরে গিয়ে সেগুলিকে নিয়ে আসেন এবং বাড়ি বাড়ি পৌঁছে দেন।
বেতুলের এই গ্রামে প্রবেশের মূল রাস্তা বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছেন মহিলারা।
গ্রামের মহিলারা নিজেদের মধ্যেই দিনের ২৪ ঘণ্টা সময় ভাগ করে নিয়েছেন পাহারা দেওয়ার জন্য। রীতিমতো লাঠি হাতে পাহাড়া দেন তারা।
বিনা প্রয়োজনে কাউকে রাস্তায় ঘুরতে দেখলে প্রয়োজনে লাঠির ঘায়ে রাস্তা ফাঁকা করতেও পিছপা হন না তারা।
দেশে দৈনিক মৃত্যুর সংখ্যা সাড়ে ৩ হাজার ছাড়িয়ে গিয়েছে। দৈনিক কোভিড আক্রান্তের সংখ্যাও প্রায় ৪ লক্ষ।
অথচ এই অতিমারি পরিস্থিতিতেও এই গ্রামকে এখনও ছুঁতে পারেনি কোভিড ১৯।
এত দিন চিখালার কুখ্যাত ছিল দেশি মদের জন্য। বাড়ি বাড়ি বেআইনি দেশি মদ তৈরি করেই মূলত দিনযাপন করতেন গ্রামবাসীরা। আর এখন মহিলাদের এই উদ্যোগে সারা দেশের কাছে উদাহরণ হয়ে উঠেছে এই গ্রাম।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০


