লাবণ্যের মৃত্যু: বেপরোয়া ছিল কাভার্ডভ্যান ও বাইক চালক
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৫৬ পিএম, ২৮ এপ্রিল ২০১৯ রবিবার
ছবি: সংগৃহীত
কাভার্ডভ্যান চালক ও উবারের মোটরসাইকেল চালকের বেপরোয়া গাড়ি চালানো এবং একে অপরকে ওভারটেক করার চেষ্টার জন্যই প্রাণ হারাতে হয়েছে বেসরকারি ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থী ফাহমিদা হক লাবণ্যকে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার রোববার দুপুরে রাজধানীর শ্যামলীতে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি বলেন, ঘটনার দিন কাভার্ড ভ্যানচালক ও লাবণ্যকে বহনকারী উবার মোটরসাইকেল চালক দুজনই বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিলেন। তারা একে অপরকে ওভারটেক করার চেষ্টা করাতেই ওই দুর্ঘটনা ঘটে।
লাবণ্যের মৃত্যুর ঘটনায় শনিবার কাভার্ডভ্যান চালককে আটক করে পুলিশ। এর আগে, বৃহস্পতিবার রাত দেড়টার দিকে মোহাম্মদপুর নবীনগর হাউজিং এলাকা থেকে লাবণ্যকে বহনকারী উবারচালক সুমনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এ সময় লাবণ্যকে বহনে ব্যবহৃত সুমনের মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়।
উবারের মোটরসাইকেল চালক সুমনকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ জানায়, বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে লাবণ্যকে শ্যামলী ৩নং রোড থেকে বাইকে উঠান সুমন। গন্তব্য ছিল খিলগাঁও ছায়াবীথি মসজিদের সামনে। মোটরসাইকেলটি দ্রুতগতিতে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সামনে গেলে একজন লোক দৌঁড়ে বাইকের সামনে দিয়ে রাস্তা পার হন। এ সময় সুমন বাইকটি ব্রেক করেন। তখন দ্রুতগতিতে আসা একটি কাভার্ডভ্যান পেছন থেকে বাইকে ধাক্কা দেয়। এতে লাবণ্য ছিটকে পড়ে যান এবং গুরুতর আহত হন। আহত হন চালক সুমন নিজেও। পরে সুমন লাবণ্যকে নিয়ে হাসপাতালে যান। সেখানে চিকিৎসক লাবণ্যকে মৃত ঘোষণা করলে মৃতদেহ রেখেই সুমন ভয়ে পালিয়ে যান।
নিহত ফাহমিদা হক লাবণ্য (২১) বেসরকারি ব্র্যাক ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্সের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি শ্যামলীর ৩ নম্বর সড়কের বাসিন্দা এমদাদুল হকের মেয়ে।
-জেডসি
- সুদানে চলমান সংঘাতে এক মাসে ২০ শিশু নিহত
- আজ থেকে নির্বাচনের মাঠে থাকছেন ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট
- ১২ ফেব্রুয়ারি নির্বাচন: চায়ের কাপে ভোটের উত্তাপ
- আজ রাজধানীর আকাশ মেঘলা থাকতে পারে
- সাবিনাদের সঙ্গে এ কেমন ধরনের আচরণ!
- আমি হুমকিতে টলার মানুষ না: রুমিন ফারহানা
- জাপানের জাতীয় নির্বাচন আজ, তাকাইচির ভবিষ্যত কি
- উত্তাল হয়ে উঠেছে সূর্য, ধেয়ে আসছে শক্তিশালী সৌরঝড়
- ২০২৬ সালের হজের ভিসা দেওয়া শুরু আজ
- জেনে নিন আজকে স্বর্ণের বাজার দর
- কাল থেকে হজের ভিসা ইস্যু শুরু করবে সৌদি আরব
- বাংলাদেশকে ছাড়াই প্রথমবার শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ
- পোস্টাল ভোট: ১২ ফেব্রুয়ারি কখন-কীভাবে গণনা হবে
- শাহবাগ-ইন্টারকন্টিনেন্টালে পুলিশের বাড়তি নিরাপত্তা
- মা-বোনেরা নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন, নিরাপত্তা আমরা দিবো: ফখরুল
- ছোট গল্প: ওরা ঝগড়া ভুলে বন্ধু হলো
- কাল থেকে হজের ভিসা ইস্যু শুরু করবে সৌদি আরব
- বাংলাদেশকে ছাড়াই প্রথমবার শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ
- আজ ঢাকার তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা নেই
- পোস্টাল ভোট: ১২ ফেব্রুয়ারি কখন-কীভাবে গণনা হবে
- গুলিবিদ্ধ শিশু হুজাইফা মৃত্যুর কাছে হেরে গেল
- দুই দিন বন্ধ থাকবে দেশের সব মার্কেট ও শপিংমল
- বিশ্বে দ্বিতীয় দূষিত শহর ঢাকা, শীর্ষে কায়রো
- শাহবাগ-ইন্টারকন্টিনেন্টালে পুলিশের বাড়তি নিরাপত্তা
- মা-বোনেরা নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন, নিরাপত্তা আমরা দিবো: ফখরুল
- দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৭৬৪০ টাকা
- আজ শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- আমি হুমকিতে টলার মানুষ না: রুমিন ফারহানা
- উত্তাল হয়ে উঠেছে সূর্য, ধেয়ে আসছে শক্তিশালী সৌরঝড়
- ১২ ফেব্রুয়ারি নির্বাচন: চায়ের কাপে ভোটের উত্তাপ











