লালকার্ড হাতে শিক্ষার্থীদের নতুন কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৩ পিএম, ৪ ডিসেম্বর ২০২১ শনিবার
ফাইল ছবি
বাসে হাফ পাস, সড়কে অনিয়মসহ বিভিন্ন দাবির প্রতিবাদে এবার ‘লালকার্ড’ হাতে নিয়ে আন্দোলনে অংশ নিয়েছেন শিক্ষার্থীরা। আজ (৪ ডিসেম্বর) দুপুর ১২টার পর খিলগাঁও মডেল কলেজের শিক্ষার্থীরা রামপুরা ব্রিজ এলাকায় লাল কার্ড হাতে নিয়ে আন্দোলনে নামেন।
এ সময় তারা নয় দফা দাবি আদায়ে কাল দুপুর ১২ টায় শাহবাগ থেকে লাশের প্রতিকী মিছিল করার ঘোষণা দেন। সকল শ্রেণি পেশার মানুষকে মিছিলে অংশ নেয়ার আহবান জানান আন্দোলনকারী শিক্ষার্থীরা।পাশাপাশি সব জেলায় মানববন্ধন ও ১০ ডিসেম্বর মহাসবেশের ঘোষণা দেন তারা।
দাবি পূরণ না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়ে যাবে বলেও ঘোষণা করেন।
শিক্ষার্থীদের আন্দোলনে যান চলাচল সম্পূর্ণ বন্ধ না হলেও প্রগতি সরণির এক পাশে যান চলাচল কিছুটা ব্যাহত হচ্ছে।
এর আগে গতকাল শুক্রবার (৩ ডিসেম্বর) সকালে রামপুরা ব্রিজে আন্দোলনরত শিক্ষার্থীদের কর্মসূচিতে মারধরের ঘটনা ঘটে। আন্দোলনের সময় রামপুরা আইডিয়াল স্কুল ও কলেজের এক শিক্ষার্থীকে পুলিশের মারধরের অভিযোগ আনা হয়। এতে ছড়িয়ে পড়ে উত্তেজনা। চালকদের লাইসেন্স না থাকায় গাড়ি থামিয়ে দিলে এমন ঘটনা ঘটে বলে জানায় শিক্ষার্থীরা।
আন্দোলনকারীরা বলেন, সারাদেশের শিক্ষার্থীকেই হাফ পাস দিতে হবে। এদিকে, এইচএসসি পরীক্ষার্থীদের কথা ভেবে সীমিত আকারে আন্দোলন চালিয় যাওয়ার ঘোষণা দেয় শিক্ষার্থীরা।
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, যেভাবে পাবেন
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- জেনে নিন সকালে সেদ্ধ ডিম খাওয়ার উপকারিতা
- জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ






