ঢাকা, সোমবার ১৩, জুলাই ২০২৬ ১৭:৪৬:০৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা

লাশ আনতে নিউজিল্যান্ডে যেতে পারবেন প্রতি পরিবারের একজন

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:১১ পিএম, ১৭ মার্চ ২০১৯ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

নিউজিল্যান্ডে মসজিদে হামলায় নিহত বাংলাদেশিদের লাশ দেশে নিয়ে আসার জন্য নিহত পরিবারের একজন সদস্যকে সেখানে নেবে নিউজিল্যান্ড সরকার।রবিবার বার্তা সংস্থা ইউএনবিকে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ওই হামলায় মোট চারজন বাংলাদেশি নিহত হয়েছেন বলে স্থানীয় বাংলাদেশি কমিউনিটির কাছ থেকে তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ড. আবদুস সামাদ ও হোসনে আরা আহমেদের পরিচয় নিউ জিল্যান্ডের পুলিশ নিশ্চিত করেছে।

যারা বাংলাদেশ থেকে যাবেন, তারা স্বজনের লাশ নিয়ে দেশে ফিরতে পারবেন। ময়নাতদন্ত ও পরিচয় শনাক্ত করার কাজ শেষে রবিবারই লাশ স্বজনদের কাছে হস্তান্তর শুরু হবে বলে জানিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা অ’ডুর্ন।

শাহরিয়ার বলেন, নিহত ড. আব্দুস সামাদের পরিবার তাকে নিউজিল্যান্ডে কবর দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ও নিহতের বড় ছেলে বাংলাদেশ থেকে সেখানে যাবে। তবে নিহত হোসনে আরাকে নিউজিল্যান্ডে কবর দেয়া হবে নাকি লাশ দেশে ফিরিয়ে আনা হবে সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।

উল্লেখ্য, গত শুক্রবার জুমার নামাজের প্রস্তুতির সময় ক্রাইস্টচার্চে দুটি মসজিদে বর্ণবাদী এক যুবকের নৃশংস হামলায় অন্তত ৫০ জন নিহত ও ৪৮ জন আহত হন।

-জেডসি