ঢাকা, সোমবার ১৩, জুলাই ২০২৬ ১১:১১:৩৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ

লিবিয়ায় বাংলাদেশিদের জন্য সতর্কতা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৫৯ পিএম, ৫ এপ্রিল ২০১৯ শুক্রবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

লিবিয়ায় আইনশৃঙ্খলাজনিত পরিস্থিতির কারণে স্টেট অব এলার্ট ঘোষণা করায় সেখানে থাকা বাংলাদেশিদের সতর্ক করেছে বাংলাদেশ দূতাবাস। দেশটিতে অবস্থানরত বাংলাদেশিদের সাবধানতা অবলম্বনের পাশাপাশি সতর্ক থাকার পরামর্শ দিয়ে শুক্রবার লিবিয়ার বাংলাদেশ দূতাবাস এক বার্তায় এসব তথ্য জানায়।

লিবিয়ার বাংলাদেশ দূতাবাসের বার্তায় বলা হয়, সাম্প্রতিক আইনশৃঙ্খলাজনিত পরিস্থিতির জন্য লিবিয়ার সরকার অতীব জরুরি সতর্কতা (স্টেট অব এলার্ট) ঘোষণা করেছে। এর প্রেক্ষাপটে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়িয়ে চলতে ত্রিপলী ও এর পার্শ্ববর্তী শহরসমূহে বসবাসরত সকল বাংলাদেশিকে রাস্তাঘাটে চলাফেরায় সীমিত ও সাবধানতা অবলম্বন ও সতর্কভাবে বাসায় অবস্থান করার জন্য পরামর্শ দেয়া হয়েছে।

এছাড়া লিবিয়ায় অবস্থানরত প্রবাসীদের যেকোনো জরুরি প্রয়োজনের জন্য দূতাবাসের হটলাইন নাম্বার +২১৮৯১৬৯৯৪২০৭ ও +২১৮৯১০০১৩৯৬৮ যোগাযোগ করতে বিশেষভাবে অনুরোধ করেছে বাংলাদেশ দূতাবাস।

-জেডসি