লুই কানের নকশা হস্তান্তর করলেন স্পিকার
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:০২ পিএম, ২৭ জানুয়ারি ২০১৯ রবিবার
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি পেনসিলভ্যানিয়া ইউনিভার্সিটির আর্কিটেকচারাল আর্কাইভ হতে সংগৃহীত বিখ্যাত স্থপতি লুই আই কান ডিজাইনকৃত জাতীয় সংসদ কমপ্লেক্স ও সংশ্লিষ্ট এলাকার মহাপরিকল্পনা এবং মহাপরিকল্পনার অন্তর্ভুক্ত স্থাপত্য নকশা স্থাপত্য অধিদপ্তর ও ন্যাশনাল আর্কাইভ কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছেন।
আজ রোববার স্পিকারের কার্যালয়ে স্থাপত্য অধিদপ্তরের পক্ষে প্রধান স্থপতি কাজী গোলাম নাসির ও ন্যাশনাল আর্কাইভের পক্ষে মহাপরিচালক দিলীপ কুমার সাহা ১ সেট করে (১০টি বক্স) স্পিকারের কাছ থেকে গ্রহণ করেন।
স্পিকার বলেন, লুই আই কানের প্রণীত এ নকশা শুধু বাংলাদেশ নয় বিশ্বের সম্পদ। তিনি এর যথাযথ সংরক্ষণে সকলকে আন্তরিক হওয়ার আহবান জানান।
এর আগে সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমদ খান, প্রধান স্থপতি কাজী গোলাম নাসির এবং মহাপরিচালক দিলীপ কুমার সাহা নিজ-নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সাক্ষর করেন। ২০১৬ সালের ১ ডিসেম্বর মূল নকশার কপি জাতীয় সংসদ সচিবালয়ে পৌঁছায়।
এসময় দশম জাতীয় সংসদের হুইপ আতিকুর রহমান আতিক এমপি, হুইপ ইকবালুর রহিম এমপি, সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমদ খানসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
- `স্টার্টআপে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা সহায়তা দেবে সরকার`
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ
- ‘বউ’ বানানোর নামে নারীদের চীনে পাচার
- জলাবদ্ধতায় চলাচলে যেসব ভুলে ঘটতে পারে দুর্ঘটনা, সতর্ক হোন
- ডায়াবেটিস নিয়ন্ত্রণসহ আরও যেসব উপকার করে আমলকি
- সেমিফাইনালে স্পেন নাকি ফ্রান্স জিতবে কে, জানালো এআই
- দেশের বাজারে কমল সোনার দাম
- বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪
- ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল
- টানা বৃষ্টিতেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
- ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
- রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
- ফ্রান্স বনাম স্পেন: ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল
- ফোল্ডিং আইফোন আনছে অ্যাপল, জানুন দাম ও ফিচার
- আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী
- বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ
- ঢাবির আজকের সব পরীক্ষা স্থগিত, চলবে ক্লাস
- সেই প্রতারণার মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত
- দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা
- ফ্রান্স বনাম স্পেন: ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল
- সকালে লেবুপানি পানে যে উপকার পওয়া যায়
- ফোল্ডিং আইফোন আনছে অ্যাপল, জানুন দাম ও ফিচার
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের
- বর্ষায় নারীদের যে স্বাস্থ্যঝুঁকি বাড়ে, সুস্থ থাকবেন যেভাবে
- ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল
- রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
- টানা বৃষ্টিতেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’











